শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

আফগানিস্তানের সিরিজ জয়

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১২.৪৩ এএম
  • ২৩০ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক:
ঢাকা: আরো একটি ওয়ানডে সিরিজ হারতে হল বাংলাদেশকে। ধুঁকতে থাকা বাংলাদেশ টানা সিরিজ হেরে গেল আফগানদের বিপক্ষে। ২০২২ সালে হওয়া ওয়ানডে সিরিজটিও জিতে নিয়েছিল আফগানরা।

জয়ের জন্য শেষ দুই ওভারে ৬ রান দরকার ছিল আফগানিস্তানের। ৪৯তম ওভারে শরীফুলের দ্বিতীয় বলে লং অন দিয়ে ছক্কা মেরে ১০ বল হাতে রেখে আফগানিস্তানকে ৫ উইকেটের দারুণ জয় এনে দেন ৭০ রানে অপরাজিত থাকা ওমরজাই।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতল আফগানিস্তান। এটি টানা তাদের টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়।

বাংলাদেশের ২৪৪ রান তাড়া করতে নেমে দুটি ইনিংসে ভর করে তৃতীয় ওয়ানডেতে জয় তুলে নিল আফগানিস্তান।

১২০ বলে ১০১ রানের ইনিংস খেলেন ওপেনার গুরবাজ। এরপর ৭৭ বলে ৭০ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন ওমরজাই। ওপেনিং জুটিতে ৪১, চতুর্থ উইকেটে ওমরজাই-গুরবাজের ১০০ ও ষষ্ঠ উইকেটে নবী-ওমরজাইয়ের ৪৮ বলে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি আফগানিস্তানকে এই জয় এনে দিয়েছে।

৬ বোলার ব্যবহার করেও আফগানিস্তানকে ঠেকাতে পারেনি বাংলাদেশ। গুরবাজ ও ওমরজাইয়ের জুটির সময়ই মূলত মানসিকভাবে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ।

এরপর নাইবকে আউট করলেও শেষ ৫৪ বলে ৫২ রানের হিসাব আফগানদের জন্য আরও কঠিন করতে পারেননি অধিনায়ক মিরাজ। এখান থেকে ধীরে ধীরে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। ২৭ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন নবী।

ওয়ানডে অভিষেকে বাংলাদেশের হয়ে ৪০ রানে ২ উইকেট নেন নাহিদ রানা। ৫০ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ। ৫৬ রানে ১ উইকেট মিরাজের। উইকেট না পেলেও ১০ ওভারে মাত্র ২৪ রান দেন নাসুম আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews