বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

লাহোরের ভয়াবহ দূষণ: হাসপাতালে ভর্তি শত শত মানুষ

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১২.১৩ পিএম
  • ২৩৫ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
ঢাকা : ভয়াবহ রূপ নিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর লাহোরের বায়ু দূষণ। দূষিত ঘন বায়ুতে ঢেকে গিয়েছে পুরো শহর, এমনকি পাঞ্জাব প্রদেশ। এরই মধ্যে বায়ু দূষণজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রায় ৯০০ জন। চিকিৎসা নিতে হয়েছে হাজার হাজার মানুষকে।

বিষাক্ত ঘন ধোঁয়াশা বায়ু পাকিস্তানের পাঞ্জাব প্রদেশকে ঢেকে ফেলেছে। সেখানে বায়ু দূষণের ভয়াবহতা এতই যে, মহাকাশ থেকেও দেখা যাচ্ছে লাহোর তথা পাঞ্জাবের বিষাক্ত ধোঁয়া।

নাসা ওয়ার্ল্ড ভিউ থেকে স্যাটেলাইট চিত্র পর্যবেক্ষণের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

সিএনএন জানায়, গত সপ্তাহের শেষে নাসা ওয়ার্ল্ড ভিউয়ের স্যাটেলাইট ইমেজে পাকিস্তানের লাহোর এবং মুলতান শহরের চিত্রতে দেখা যায় যে, ঘন অন্ধকার কুয়াশায় ঢেকে রয়েছে শহরের রাস্তা এবং ভবনগুলো।

দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রধান শহরগুলো প্রতি বছর বায়ু দূষণে আক্রান্ত হলেও লাহোরের কর্মকর্তারা চলতি বছরের ভয়াবহ এই দূষণকে নজিরবিহীন বলে চিহ্নিত করেছেন। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার বায়ুর মান সূচকে লাহোরের স্কোর ১২০০ এর উপড়ে ছিল, যা এযাবৎ পর্যন্ত নজিরবিহীন। আজ মঙ্গলবার শহরটির সবশেষ স্কোর ছিল ৭১০।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়।

লাহোরের বায়ুদূষণ পরিস্থিতি এতটাই চরম হয়েছে যে, রাস্তায় বের হলে চোখে জ্বালাপোড়া ও গলা জ্বলছে। দরজা–জানালা দিয়ে প্রবেশ করা বিষাক্ত কণার ক্ষতির পরিমাণ কমাতে বাড়িতে খুব কম লোকই এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে সক্ষম হচ্ছেন।

দূষণ থেকে শিশুদের সুরক্ষা দিতে লাহোরের পাশাপাশি পাঞ্জাব প্রদেশের আরও কয়েকটি শহরে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে বার্তাসংস্থা এপির তথ্যমতে, পাকিস্তানের হাসপাতাল এবং ক্লিনিকগুলো দূষিত বায়ু প্রভাবে আক্রান্ত রোগীদের দ্বারা সয়লাব। পাঞ্জাবের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বিষাক্ত ধোঁয়া-আক্রান্ত জেলাগুলিতে শ্বাসকষ্টজনিত অসুস্থতার জন্য এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষকে চিকিৎসা করা হয়েছে।

এছাড়া আক্রান্ত জেলাগুলোতে বড় থেকে শিশুরা হাঁপানি, হৃদরোগ, ফুসফুসের রোগসহ অন্যান্য শ্বাসযন্ত্রের অসুস্থতায় ভুগছেন, বিশেষ করে বেশি ভুগতে হচ্ছে শিশুদের।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করেছে যে, দূষিত এলাকাগুলোতে ৫ বছরের কম বয়সী ১১ মিলিয়নেরও বেশি শিশু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ।

বায়ুর মান সূচকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। সূচকে ৩০০ স্কোর ছাড়িয়ে গেলে একে ‘বিপজ্জনক’ বলা হয়। তাই লাহোরের বায়ুর মানের স্কোর নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews