বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

শ্রমিক দলের পরীক্ষিত নেতা  তিতাসের ফয়েজ আহমেদ লিটন

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১১.১৩ পিএম
  • ৩৩০ বার সংবাদটি পড়া হয়েছে
আলহাজ্ব ফয়েজ আহমেদ লিটন

নিজস্ব প্রতিবেদকঃ
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন(বি-১৯৪০) এর ফয়েজ আহমেদ লিটন একজন দুর্দিনের পরীক্ষিত ও ত্যাগী নেতা।গত ১৬ বছর তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন হামলা মামলাকে উপেক্ষা করে তিতাস গ্যাস কোম্পানিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন।

আলহাজ্ব ফয়েজ আহমেদ লিটন বলেন, আমি তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রেশন নং-বি/১৯৪০ এর প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক থেকে সভাপতি পর্যন্ত ছিলাম এবং গত প্রায় ২০ বছর যাবত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ছিলাম।

ফয়েজ আহমেদ লিটন এর বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার ৫৪ টি মামলা দিয়ে হয়রানি করছে গত ১৬ বছরে।জেল খেটেছেন বেশ কয়েকবার। আয়না ঘরে বন্দী ছিলেন এমনকি ডিবি হারুন এর টর্চার সেলে নিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। যদিও তার কোন দোষ ছিল না। তার দোষ একটাই তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা। শুধু মাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের একজন বিশ্বস্ত রাজনৈতিক সহচর হিসেবে তাকে সব সময় কোনঠাসা করে রাখা হয়েছিল।

শ্রমিক দলের পরীক্ষিত নেতা  তিতাসের ফয়েজ আহমেদ লিটন

আলহাজ্ব ফয়েজ আহমেদ লিটন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে বিগত দিনে সরকার পতনের আন্দোলন সহ সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তিনি যখন রাজনৈতিক সাফল্যের শীর্ষে অবস্থান করছিলেন সেই সময়ে ষড়যন্ত্রকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হন। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ফেক আইডি থেকে নানা অপপ্রচার চালানো হয়। যা তার রাজনৈতিক সুনামকে প্রশ্নবিদ্ধ করে। এমনকি দলের হাই কমান্ডে তার নামে নানা কুৎসা রটানো হয়। পরবর্তীতে সাইবার সিকিউরিটি বিভাগে অভিযোগ করলে সব বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়। সরকার পরিবর্তনের পরেও তার নামে ষড়যন্ত্র থেমে নেই। নানাভাবে তাকে বিচ্ছিন্ন করে রাখতে গণমাধ্যম কর্মীদের কাছেও তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মানহানিকর সংবাদ পরিবেশনে প্রলুব্ধ করা হচ্ছে।

এ বিষয়ে ফয়েজ আহমেদ লিটন বলেন, তিতাস গ্যাসের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা একটি দুর্নীতিবাজ চক্র আমার নামে নানা অপপ্রচার চালাচ্ছে, তারা আমার ব্যক্তিগত সুনামকে ধুলিসাৎ করতে উঠেপড়ে লেগেছে, আমি গণমাধ্যম কর্মীদের কাছে বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সংবাদ প্রকাশের আহ্বান জানাই।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews