শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

বাংলাদেশ-ভারত সম্পর্কের স্বার্থে শেখ হাসিনার কথা বন্ধ রাখা জরুরি

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৭.০৪ পিএম
  • ২২৪ বার সংবাদটি পড়া হয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর যে সব রাজনৈতিক বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, তা বাংলাদেশ ভালো চোখে দেখছে না বলে নয়াদিল্লিকে জানিয়ে দিয়েছে ঢাকা।♦


দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের নিরিখে তার এসব বন্ধ রাখা জরুরি। শেখ হাসিনাকে এ ধরনের বক্তব্য ও বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে একাধিকবার ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে। ভারত সরকারকেও স্পষ্টভাবে জানানো হয়েছে, ৫ আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে চলে যাওয়ার পর যে বিভিন্ন গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, তা বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না।

তৌফিক হাসান বলেন, এ নিয়ে তীব্র অসন্তোষের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে বক্তব্য-বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। সে কারণে তাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে তাকে বিরত রাখা জরুরি।

ভারতীয় ভিসাপ্রাপ্তি নিয়ে বাংলাদেশ সরকারের কোনো উদ্যোগ আছে কি না, জানতে চাইলে জনকূটনীতি বিভাগের এ মহাপরিচালক বলেন, ভিসার বিষয়ে ভারতের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে।

তারা বলছে, জনবল সংকটের জন্য ভিসা সমস্যা হচ্ছে। সে কারণে আমরা তাদের বলেছি, তৃতীয় দেশের ভিসার জন্য ডাবল এন্ট্রি ভিসা ও জরুরি মেডিকেল ভিসা দেওয়ার জন্য তারা যেন চেষ্টা করে। এ ছাড়া রোমানিয়া, বুলগেরিয়া ও ফিনল্যান্ডের ভিসা আবেদন সহজ করার জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে।

তিনি জানান, শিক্ষার্থীরা বুলগেরিয়া ভিসার আবেদন যেন দিল্লি ছাড়াও অন্য দেশে করতে পারেন, সে বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। সে অনুযায়ী বিকল্প হিসেবে হ্যানয় ও জাকার্তায় বুলগেরিয়ার ভিসা আবেদন করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews