শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

কাকরাইল মসজিদের সামনে সাদপন্থীদের অবস্থান, তীব্র যানজট

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১১.১৯ এএম
  • ২৩১ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা: তাবলিগ জামাতের একাংশের নেতা ভারতীয় মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে হাজার হাজার মুসল্লি মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মঙ্গলবার সকাল থেকে সড়কে অবস্থান নেন মাওলানা সাদপন্থীরা। আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তার অনুসরারীরা। তবে মাওলানা সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে সড়কে অবস্থান নেন তারা।

সড়কে অবস্থান নেওয়া তাবলিগ জামাতের একজন মুরুব্বি সকাল ৯টার দিকে জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের কথা হয়েছে। তারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের ১০ জনের একটি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।

তিনি আরও বলেন, মওলানা সাদ সাহেবকে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যাচ্ছি। গত সাত-আট বছর ধরে আমাদের ওপর অনেক জুলুম-অত্যাচার করা হয়েছে। আমাদের আমিরের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছে। মাওলানা সাদের ব্যাপারে কোনো প্রকার বাধা-বিপত্তি আমরা আর মানতে রাজি না।

প্রসঙ্গত, তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াছ (রাহ.)-এর ছেলে মাওলানা হারুন (রাহ.)। তারই ছেলে মাওলানা সাদ কান্ধলভী। তাবলিগ জামাতের জুবায়েরপন্থীদের দাবি, মাওলানা সাদ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কুরআন, হাদিস, ইসলাম, নবি-রাসুল ও নবুয়ত এবং মাসআলা-মাসায়েল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি তার এসব আপত্তিকর মন্তব্যের জন্য দেওবন্দসহ বিশ্ব আলেমদের কাছে বিতর্কিত হয়েছেন। এ নিয়ে বর্তমানে দুই দলে বিভক্ত তাবলিগ জামাত।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews