মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

মিয়ানমার থেকে ছোড়া গুলি টেকনাফে, সীমান্তে ফের আতঙ্ক

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১০.৩০ পিএম
  • ২০৫ বার সংবাদটি পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি:

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ও আশপাশে গেল কয়েক দিনে সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির (এএ) সংঘর্ষ ব্যাপকভাবে বেড়েছে। এতে আবারও মর্টার শেল, বোমা, গ্রেনেড ও গুলির শব্দ শুনছেন টেকনাফ সীমান্ত এলাকার লোকজন। এমনকি মিয়ানমার থেকে ছোড়া গুলি সরাসরি এসে পড়ছে টেকনাফে। এতে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

শনিবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার বাসিন্দা আব্দুর রহিমের বাড়ির আঙিনায় একটি গুলি উড়ে এসেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও সীমান্ত পেরিয়ে গুলি প্রবেশের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

সীমান্ত এলাকার বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাখাইন রাজ্যের মংডু শহরে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে। দুই পক্ষই একে অন্যকে লক্ষ্য করে টানা গুলি ছুড়ছে। এছাড়া ছোড়া হচ্ছে মর্টারশেল ও গ্রেনেড।

হ্নীলা ইউনিয়নের মেম্বার মোহাম্মদ আলী জানান, শুক্রবার রাতেও থেমে থেমে বিকট শব্দ ভেসে আসে ওপার থেকে, যা টানা শনিবার দুপুর পর্যন্ত চলে। এর মধ্যে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলি এসে টেকনাফের একটি বাড়ির আঙিনায় পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা মনির আহমেদ বলেন, থেমে থেমে ভারী গোলার শব্দ এপারে শোনা যাচ্ছে। এ কারণে সীমান্ত এলাকায় অযথা না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিন।

সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরিফ বলেন, শুক্রবার রাতে বিস্ফোরণের শব্দে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এভাবে আর কতদিন চলবে?

টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে সীমান্ত দিয়ে যেন অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছি।

সীমান্তে বিদ্যমান পরিস্থিতিতে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে বলে মনে করছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নেজামী। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার সুযোগে যেন ফের রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে সেজন্য সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews