শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

সিটির জয়ের রাতে হেরেছে ইউনাইটেড, রোমঞ্চকর ড্র লিভারপুলের

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১১.১০ এএম
  • ২৪৫ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুলকে রুখে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি। তবে বিগ ম্যাচে ম্যানেইউকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। নটিংহ্যামকে ৩-০ গোলে হারিয়ে ৭ ম্যাচ পর জয়ের দেখা পেলো সিটি। আর সাউদাম্পটনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। তবে লা লিগায় বিলবাওয়ের কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।

ইংলিশ লিগে রাতে মাঠে নেমেছিল সব জায়ান্টরা। তবে সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হয়েছে লিভারপুল-নিউক্যাসল ম্যাচে। ৩৫ মিনিটে ইসাকের দারুন গোলে প্রথম লিগ নেয় নিউক্যাসল। ৫০ মিনিটে দৃষ্টিনন্দন গোলে লিভারপুলকে সমতায় ফেরান জোন্স। ৬১ মিনিটে গর্ডন আবারো এগিয়ে দেয় ক্যাগপাইদের। তবে ৬৮ ও ৮৩ মিনিটে জোড়া গোল করে লিভারপুলকে প্রথমবার লিড এনে দেন মোহাম্মদ সালাহ। তবে নাটকিয়তা তখনও বাকি। ৯০ মিনিটে সুইজ ডিফেন্ডার ফাবিয়ান সারের গোলে ড্র আদায় করে নেয় নিউক্যাসল।

বিগ ম্যাচে রাতে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখালেও, গোল মিসের মহড়া দেয় গানার ফুটবলাররা। লিড আসে ৫৪ মিনিটে। রাইসের নেয়া কর্নার কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন ডিফেন্ডার টিম্বার। পুরো ম্যাচে ১৩টা কর্নার আদায় করে নেয় আর্তেতার দল। যার একটি থেকে ৭৩ মিনিটে আরেক ডিফেন্ডার উইলিয়াম সালাইবা নিশ্চিত করেন আর্সেনালের ২-০ গোলে জয়।

৭ ম্যাচ থেকে জয়হীন সিটি নটিংহ্যামের বিপক্ষে দিয়েছে সেরা ছন্দে ফেরার ইঙ্গিত। জেরেমি ডোকুর প্রত্যাবর্তনের ম্যাচে ছিলেন স্টার পারফর্মার। ম্যাচের ৮ মিনিটে বার্নাডো সিরভা প্রথম লিড এনে দেয় সিটিকে। ৩১ মিনিটে ডোকুর দারুন অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন ডি ব্রুইনা। আর ৫৭ মিনিটে ডোকু নিজেই গোল করে নিশ্চিত করেন সিটির ৩-০ এর বড় জয়।

আরেক ম্যাচে চেলসি সাউদাম্পটনের বিপক্ষে করেছে গোল উৎসব। ৭ মিনিটে দিসাসির গোলে প্রথম লিড নেয় চেলসি। তবে ১১ মিনিটে এক গোল শোধ দেয় সাউদ্ম্পটনের জো আরিবো। তবে এরপর যেন গোলের প্রতিযোগিতায় নামে চেলসি ফুটবলাররা। ১৭ মিনিটে এনকুকু, ৩৪ মিনিটে মাদুয়েকে, ৭৬ মিনিটে পালমার আর ৮৭ মিনিটে সানচো স্কোর শিটে নাম তুললে ৫-১ গোলে জয় পায় ব্লুরা।

তবে লা লিগায় নিজেদের ভুলে হেরেছে রিয়াল। ১৩ মিনিটে এমবাপ্পের গোল বাতিল হয় অফসাইডে। উল্টো ৫৩ মিনিটে বেরঙ্গেুয়ের গোলে লিড নেয় বিলবাও। ৬৮ মিনিটে আবারো এমবাপ্পের ভুলের খেসারত দেয় রিয়াল। আবারো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান। ৭৮ মিনিটে বেলিংহ্যামের গোলে সমাতা এনেছিলো লস ব্লাঙ্কোসরা। তবে ৮০ মিনিটে রক্ষণে বড় ভুল করেন মিডফিল্ডার ভালভার্দে। তার মিসপাস থেকে গোল করে বিলবাওয়ের জয় নিশ্চিত করেন স্ট্রাইকার গোর্কা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews