শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

টাইগারদের ৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৮.৫৬ এএম
  • ২২৭ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক
সেন্ট কিটসে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শেরফান রাদারফোর্ডের সেঞ্চুরিতে টাইগারদের ৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ক্যারিবিয়ানরা।

রোববার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মিরাজ। তানজিদ হাসান তামিম, মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

তানজিদ তামিম ৬০ বলে ৬০, মিরাজ ১০১ বলে ৭৪ ও মাহমুদউল্লাহ ৪৪ বলে ৫৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড নেন ৩টি উইকেট।

২৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদের। দলীয় ২৭ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। ব্রান্ডন কিং ৯ ও এভিন লুইস ১৬ রান করে আউট হন। এরপর কাসি কার্টিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন শাই হোপ। ৬৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

তবে দলীয় ৯৪ রানে ৩৭ বলে ২১ রান করে আউট হন কার্টি। তার বিদায়ের পর রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন হোপ। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রাদারফোর্ড। দুজনেই তুলে নেন ফিফটি।

দলীয় ১৯৩ রানে ৮৮ বলে ৮৬ রান করে আউট হন হোপ। তবে মারমুখী ব্যাটিংয়ে ৭৭ বলে সেঞ্চুরি তুলে নেন রাদারফোর্ড। আউট হওয়ার আগে ৮০ বলে ১১৩ রান করেন। জাস্টিন গ্রেভসের অপরাজিত ৪১ রানে ভর করে ১৪ বলে হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews