মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

জিডি হওয়ার ১ ঘণ্টার মধ্যে সাড়া দেবে পুলিশ: ডিএমপি কমিশনার

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৫.৩৪ পিএম
  • ২১৪ বার সংবাদটি পড়া হয়েছে
ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আমরা ঢাকা শহরের মানুষের সেবক হতে চাই। ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর নয়, কোনো থানায় জিডি হওয়ার ১-২ ঘণ্টার মধ্যে সাড়া দেবে পুলিশ। অভিযোগকারীর কাছে হাজির হয়ে অভিযোগ শুনে গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, তেজগাঁও থানায় ৫০০ মামলা হোক, সমস্যা নেই। সেজন্য আমি কমিশনার জবাবদিহি করবো। কেন ৫০০ মামলা হলো সেটার জবাব আমি দেবো। মামলা হোক, জিডি হোক সমস্যা নেই কিন্তু কোনো ঘটনা যেন গোপন না থাকে। যে ঘটনায় মামলা হওয়ার কথা সেটার জন্য মামলাই নিতে হবে। যেটার জন্য জিডি নেয়ার কথা সেটার জিডিই হতে হবে।

নতুন পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, আগে জিডি হওয়ার ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর তদন্তকারী কর্মকর্তা যোগাযোগ করতেন বা ঘটনাস্থলে যেতেন। কিন্তু এখন সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে না। জিডি হওয়ার ১-২ ঘণ্টার মধ্যে অফিসার যেভাবেই হোক ঘটনাস্থলে যাবেন বা অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করবেন। তিনি অভিযোগকারীর বক্তব্য শুনবেন, সে অনুযায়ী ব্যবস্থা নিবেন। মামলা নেয়ার মতো ঘটনা হলে অভিযোগকারীকে থানায় ডেকে নিয়ে মামলা গ্রহণ করবেন। তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করবেন।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ডিএমপিতে এই ব্যবস্থা চালু হবে। সেজন্য নতুন লোক প্রশিক্ষিত করা হচ্ছে। এক সপ্তাহের প্রশিক্ষণ দিয়ে তাদের থানায় থানায় পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews