মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

অর্থ পাচার মামলায় তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১২.৫০ পিএম
  • ১৯৯ বার সংবাদটি পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুরে অর্থ পাচার অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে।

ঘনিষ্ঠ সহযোগী গিয়াস উদ্দিন আল মামুনকে নিম্ন আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ড স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে গিয়াস উদ্দিন আল মামুনের করা লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামুনকে আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।

মানি লন্ডারিং মামলায় ২০১৬ সালের ২১ জুলাই তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেন হাইকোর্ট।

২০ কোটি ৪১ লাখ টাকা বিদেশে পাচারের মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে তারেককে ৭ বছরের সাজা দেন হাইকোর্ট।

২০১৩ সালে নিম্ন আদালত বিএনপি নেতা তারেক রহমানকে অর্থ পাচারের অভিযোগ থেকে খালাস দেন। গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করেন।

তারেক রহমান ২০০৭ সালের মার্চ মাসে দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার হন এবং পরের বছর ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। তিনি চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যান এবং তখন থেকে লন্ডনে অবস্থান করছেন।

২০০৯ সালে দুর্নীতি দমনের করা মানি লন্ডারিং মামলায় তার বিরুদ্ধে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগ আনে।

আদালতে তারেক ও মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল ও শেখ মো. জাকির এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews