মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করার দুর্দান্ত উপায় হাদি এখনও সংকটাপন্ন, চিকিৎসক জানালেন আরো গুরুত্বপূর্ণ তথ্য হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি: প্রধান উপদেষ্টা কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি

ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় নাম প্রত্যাহার করলে শাস্তি নয়: ফারুক ই আজম

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৫.৪৫ পিএম
  • ২০২ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন, তারা যদি স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করে নেন, তবে শাস্তি দেওয়া হবে না।

বুধবার ঢাকায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে যারা চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার।

তিনি বলেন, বিগত সরকারের আমলে যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় নাম লিখিয়েছিলেন, তারা স্বেচ্ছায় পদত্যাগ করলে সরকার ক্ষমার দৃষ্টিতে দেখবে। যদি মন্ত্রণালয় তাদের খুঁজে বের করে, তাহলে প্রতারণার দায়ে শাস্তির ব্যবস্থা করা হবে।

মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা এ কথা জানিয়ে তিনি আরো বলেন, যাচাই-বাছাইয়ের পর যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে চাকরি থেকে অব্যাহতি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা ভুয়া মুক্তিযোদ্ধা তারা তালিকায় তালিকাভুক্ত হয়েছেন, যদি স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করে নেন তবে শাস্তি পাবেন না।

দেশে রাজাকারদের তালিকা তৈরি করা কঠিন-এ কাজের অগ্রগতি শূন্যের কোটায় বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2025
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews