শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

সাকিবের বোলিং নিষিদ্ধ করলো ইসিবি

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১০.৫৪ পিএম
  • ২৪২ বার সংবাদটি পড়া হয়েছে
সাকিব,ছবি সংগৃহীত

সময় সংবাদ ডেস্ক:
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পরিচালিত প্রতিযোগিতায় বোলিং করতে নিষিদ্ধ হলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি মাসের শুরুতে লাফবরো ইউনিভার্সিটিতে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয় এবং তা অবৈধ হিসেবে চিহ্নিত হয়।

শুক্রবার ইসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, সাকিব যতক্ষণ না তার বোলিং অ্যাকশনে স্বীকৃতি পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তিনি ইসিবির আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না।

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

এর আগে সেপ্টেম্বরে সারে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে আম্পায়াররা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। সে সময় সমারসেটের বিপক্ষে দুর্দান্ত বল করলেও অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় তাকে পরীক্ষায় অংশ নিতে হয়েছিল। সেই পরীক্ষায় সাকিব পাস করতে পারেননি।

১০ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা সাকিবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি পুনঃমূল্যায়ন পরীক্ষা দিতে পারবেন এবং তাতে সফল হলে আবারো বোলিংয়ের অনুমতি পাবেন।

ক্রিকেটের নিয়ম অনুসারে, স্পিনাররা বোলিংয়ের সময় কনুই ১৫ ডিগ্রি পর্যন্ত ভাঙতে পারেন এবং সাকিবকেও তার বোলিংয়ে এই সীমা মানার প্রমাণ দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews