মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করার দুর্দান্ত উপায় হাদি এখনও সংকটাপন্ন, চিকিৎসক জানালেন আরো গুরুত্বপূর্ণ তথ্য হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি: প্রধান উপদেষ্টা কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি

‘নির্বাচনে কারা আসবে, সে সিদ্ধান্ত ইসির’

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮.০১ পিএম
  • ১৯০ বার সংবাদটি পড়া হয়েছে
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আমাদের কাজ নির্বাচনীব্যবস্থা সংস্কারের বিষয়ে প্রস্তাব দেওয়া। নির্বাচনে কারা আসবে, কারা যোগ্য, কারা যোগ্য নয়- সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নির্বাচনব্যবস্থা সংস্কার সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ আছে। সবাই সুষ্ঠু ভোট চায়। আমাদের সঙ্গে মানুষ কথা বলতে চায়, বিভিন্ন প্রস্তাব দিতে চায়। সবার আকুতি, একটা সুষ্ঠু–নিরপেক্ষ নির্বাচন হোক। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।

তিনি আরো বলেন, নির্বাচনী হলফনামায় অনেক তথ্য গোপন করা হয়, অনেক ভুয়া তথ্য দেওয়া হয়। সেগুলো যাচাই-বাছাই সংক্রান্ত প্রস্তাব দেওয়ার কথা বিবেচনা করছি। আমাদের প্রস্তাবগুলো এখনো চূড়ান্ত হয়নি।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, আমাদের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আশা করি, ৩১ ডিসেম্বরের মধ্যেই সুপারিশ দিতে পারবো। নির্বাচনের ব্যাপারে প্রথম কাজ ছিল কমিশন গঠন করা। সরকার সেটা করেছে। আমাদের কাজের সঙ্গে তাদের কোনো রকম সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে না। আশা করি নির্বাচন কমিশন একটা সুষ্ঠু–নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে।

বদিউল আলম মজুমদার আরো বলেন, ইভিএম পদ্ধতিতে আর কোনো নির্বাচন হবে না। আমরা ভোটার তালিকার ভুলগুলো সংশোধনের প্রস্তাব করবো। আমরা নির্বাচন কমিশনকে এনআইডি এবং প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে সুস্পষ্টভাবে বলেছি।

মতবিনিময় সভায় নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ ও জেসমিন টুলী উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ মতামত ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2025
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews