শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সেরা দশে মাহেদী

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৬.১৬ পিএম
  • ২২৯ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভালো-মন্দের মিশেলে কেটেছে বাংলাদেশের। তবে শেষটা টি-টোয়েন্টিতে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের তাদেরই মাটিতে হারানোর ফলে সুখস্মৃতিটাই রয়ে যাবে লিটন দাসের দলের মনে।

সেই সিরিজে দারুণ পারফর্ম করার সুফল পেয়েছেন শেখ মাহেদী হাসান। ২০২১ সালের পর তিনি আবারও চলে এসেছেন র‍্যাঙ্কিংয়ের সেরা দশে। এছাড়াও তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ– এদের সবার নামের পাশে জ্বলজ্বল করছে ক্যারিয়ার-সেরা রেটিং পয়েন্ট। আজ বুধবার আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিং আপডেট জানানো হয়েছে, সেখানেই এই সুখবর পেয়েছেন তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শেখ মাহেদী রান দিয়েছেন ৪৬টি। ইকনমি ৪.১৮, আর গড় মোটে ৫.৭৫। উইকেট তুলে নিয়েছেন ৮টি, এক ম্যাচেও ২০ এর বেশি রান দেননি। ব্যাট হাতেও তিনি করেছেন ৩০ রান। সব মিলিয়ে তার পারফর্ম্যান্সই ছিল এই সিরিজে সবার চেয়ে ভালো, তিনিই বনে গেছেন সিরিজ সেরা।

এই পারফর্ম্যান্সের ফলে তার ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। সেখানে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনি এগিয়ে এসেছেন ১৩ ধাপ, বর্তমানে তার অবস্থান ১০-এ। তাসকিন আহমেদ এই সিরিজে ৭ উইকেট দখল করেছেন। তিনি এগিয়ে এসেছেন ১৩ ধাপ, তার রেটিং পয়েন্ট ৬৩০, যা তার ক্যারিয়ার-সেরা। তিনি এখন আছেন ১১ নম্বরে।

এই সিরিজে রিশাদ নিয়েছেন ৬ উইকেট। ২১ ধাপ এগিয়ে তিনি আছেন ১৭ নম্বরে। হাসান মাহমুদ সবচেয়ে বড় লাফটা দিয়েছেন। ২৩ ধাপ এগিয়ে তিনি আছেন ২৪ নম্বরে।

শেখ মাহেদী অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও এগিয়ে এসেছেন। ১০ ধাপ এগিয়ে তিনি আছেন ৩০-এ। এই তালিকাতেও মাহেদীই বাংলাদেশের সবার চেয়ে এগিয়ে আছেন। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে অবশ্য শীর্ষ দশ তো দূর অস্ত, শীর্ষ ৩০ এও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews