বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২.৩৮ এএম
  • ২২৭ বার সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দেশটির রাজধানীর নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাকে ভারতের অর্থনীতিতে সংস্কারের ক্ষেত্রে কৃতিত্ব দেওয়া হয়।

রাজনীতিতে আসার আগে মনমোহন সিং ছিলেন ভারতের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। তিনি ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নরও ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হলে মনমোহন সিংকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের (১৯৯১-৯৬) সরকারে অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। মূলত এর পর থেকে তিনি দেশটির রাজনীতিতে পরিচিত মুখ হয়ে উঠেন। অর্থমন্ত্রী থাকাকালে মনমোহন সিং ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করেন। এরমধ্য দিয়ে দেশটির অর্থনীতি নতুন পথে যাত্রা করে।

মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। চলতি বছরের শুরুর কয়েক মাস পর্যন্ত তিনি দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন। গত এপ্রিলে তিনি রাজ্যসভা থেকে অবসর গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews