শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

ফুলকপির কেজি ২ টাকা

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৬.০৭ পিএম
  • ২২৬ বার সংবাদটি পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:
চাষিরা বলছেন, সপ্তাহ দুয়েক আগেও প্রতিমণ ফুলকপি বিক্রি হয়েছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। সাতদিন ধরে সেই দাম কমতে কমতে একেবারে ১০০ টাকার নিচে এসে ঠেকেছে। বর্তমানে প্রতি কেজি কপি বিক্রি হচ্ছে মাত্র ২ টাকায়। আর একমণ কপির দাম নেমেছে ৮০ টাকা অবধি।

এক মাস আগেও যেসব চাষি খেত থেকে ফুলকপি তুলে বিক্রি করেছেন তারা বিঘাপ্রতি লাভ করেছেন ৫০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত। অথচ ফুলকপির দাম পড়ে যাওয়ায় এখন প্রতি বিঘায় চাষিদের লোকসান গুণতে হচ্ছে ২০ হাজার টাকার বেশি।

দ্য ডেইলি স্টার বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের তথ্যমতে, উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজির বাজার মহাস্থানগড়ে স্থানীয়ভাবে উৎপাদিত ফুলকপির দাম এখন কেজিতে দুই টাকা। আর পাইকারিতে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৫০ টাকা মণ দরে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাধারণত খুচরা বাজারে ফুলকপি পিস হিসেবেই বিক্রি হয়ে থাকে। তবে পাইকারিতে সেই হিসাব ভিন্ন হয়ে যায। পাইকারি দরের হিসাবে মহাস্থানগড় বাজারে বিক্রি হওয়া প্রতি কেজি ফুলকপির দাম পড়ছে সর্বনিম্ন দুই টাকা করে।

তবে এত কম দামে যে ফুলকপি হু হু করে বিক্রি হচ্ছে তা কিন্তু নয়। বরং খেত থেকে উৎপাদিত ফুলকপি তুলে বাজারে নিয়ে এসে অনেকটা বিপাকে পড়েছেন ফুলকপিচাষিরা। ক্রেতাদের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তারপরও দরকষাকষি অনেক বেশি করতে হচ্ছে।

জেলার শিবগঞ্জ উপজেলার বাদিয়াচড়া গ্রামের সবজিচাষি পটল ইসলাম নয় মণ ফুলকপি নিয়ে শনিবার (২৮ ডিসেম্বর) খুব ভোরে মহাস্থান বাজারে আসেন। তবে সকাল ১০টা নাগাদ অপেক্ষা করে হাল ছেড়ে দেন। শেষ অবধি নয় মণ কপি বিক্রি করে দেন ৮০০ টাকায়। পটল ইসলামের ভাষ্য, “ফুলকপি বিক্রির টাকা দিয়ে ভ্যানভাড়া শোধ করলে আর হাতে কিছু থাকবে না।”

একইরকম অভিজ্ঞতা শিবগঞ্জের আরেক চাষি নাজমুল ইসলামের। তার জমিতে লাগানা ফুলকপির প্রতি পিস উৎপাদনে খরচ হয়েছে পাঁচ টাকা করে। অথচ বাজারে এনে সেগুলো বিক্রি করতে হচ্ছে দুই টাকারও কম। লোকসান গুনতে হচ্ছে প্রতি ফুলকপিতে তিন টাকার বেশি। গাবতলী উপজেলার চাষি আব্দুল বাসেদ পাঁচ মণ কপি এনে বিক্রি করেছেন প্রতি মণ দেড়শ টাকা দরে।

তবে শুধু যে ফুলকপির বাজারই এমন ব্যাপারটা তা নয়। বরং বাজার ঘুরে দেখা গেছে, শীতের অন্য সব সবজির দামভাগ্যও একই রকম। মুলা বিক্রি হচ্ছে তিন টাকা কেজিতে। বাঁধাকপির কেজি পাঁচ টাকা আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজিতে।

মহাস্থান বাজারের ‘মা-বাবার দোয়া সবজি ভাণ্ডার’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুস সালাম বললেন, দুই টাকায় ফুলকপি কিনে ঢাকায় পাঠাতে প্রতি কেজিতে খরচ হচ্ছে ১০ টাকা করে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews