শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

বাড়ছে ডিম-মুরগীর দাম,অস্বস্তি জনজীবন

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ১.৫২ পিএম
  • ২০০ বার সংবাদটি পড়া হয়েছে
বাজার,ফাইল ছবি

সময় সংবাদ ডেস্ক :
শীতকালীন নানা বাহারি সবজির আগমণে জনজীবনে কিছুটা স্বস্তি নেমে এলেও আমিষের চড়া দামে স্বস্তি পাচ্ছে না মানুষ। ব্রয়লার, পোল্ট্রি, দেশি মুরগী সহ দাম বেড়েছে ডিমেরও।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর কচুক্ষেত ও ইব্রাহীমপুর কাঁচা বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

এদিন মুরগীর বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় ব্রয়লার, ককসহ প্রায় সব ধরণের মুরগীতেই ১০-২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। গত সপ্তাহে ব্রয়লাম ১৯০-২০০ টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা পর্যন্ত। এছাড়াও সোনালি মুরগিতে ১০-২০ টাকা বেড়ে ৩৬০-৩৭০ টাকা কেজি হয়েছে, দেশি মুরগি ৫৫০ টাকা থেকে বেড়ে ৫৬০-৫৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সরেজমিনে কাচাঁ বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো ৬০ টাকা, মুলা ২০ টাকা, গাজর ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, ফুলকপি ২৫-৩০ টাকা, বাধা কপি ৪০ টাকা, পিঁয়াজের কালি ১৫ টাকা আটি, চিচিঙ্গা ৫০ টাকা, সিম প্রকার ভেদে ৫০ টাকা থেকে ৬০ টাকা, কাঁচা মিষ্টি কুমড়া মাঝাড়ি আকাড়ের প্রতি পিস ৬০টাকা, কাঁচা মরিচ কেজি ৮০ টাকা, লাউ আকারভেদে প্রতি পিস ৫০-৬০, কালো বেগুন ৬০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, সাদা বেগুন ৬০ টাকা,বরবটি ৮০ টাকা, শালগম ৩০ টাকা, শশা ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া নতুন আলু ৪০ টাকা, নতুন দেশি পিঁয়াজ ৫০ টাকা, ইন্ডিয়ান রসুন ২০০ টাকা, দেশি আদা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিমের বাজার ঘুরে দেখা গেছে বিগত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়ে এই সপ্তাহে প্রতি ডজন সাদা ডিম ১৩০টাকা, লাল ডিমের ডজন ১৪০ এবং হাসের ডিম ডজন ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ নিয়ে বিক্রেতা বলছেন, সবজির দাম অনেক কমেছে। আর কমবে বলে মনে হয় না। আর কমার জায়গাও নেই। এর চেয়ে কমে বিক্রি করলে কৃষক সমস্যা পড়বে। উৎপাদন খরচও উঠবে না। তবে অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি হলেও এখন দাম যেটা আছে, সেটা ঠিকই আছে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এখন সহনীয় পর্যায়ে আছে কি না জানতে চাইলে বাজার করতে আসা মোশাররফ হোসেন নামের এক বেসরকারি চাকরিজীবি বার্তা২৪.কম কে বলেন, সবজির দাম কমছে কিন্তু মুরগির দাম বেড়ে গেছে। একটার দাম কমে আবার অন্যটা বেড়ে যায়। আমাদের স্বস্তি নাই। এইদিকে কম দিলে অন্যদিকে টাকা বেশি যায়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews