মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

পাথরঘাটায় অটো গাড়ীর ধাক্কায় প্রাণ হারালো নারী

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ৯.০৫ পিএম
  • ২০৭ বার সংবাদটি পড়া হয়েছে

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে ইয়াসিন (১২) নামের এক অপ্রাপ্ত বয়স্ক অটোরিকশা চালকের বেপরোয়ায় প্রাণ হারিয়েছে আমেনা (৭০) নামের এক বৃদ্ধ নারী।

মঙ্গলবার দুপুরে উপজেলার কাকচিড়া বাজারের বাসা থেকে সড়ক পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে, মৃত আমেনা কাকচিড়া বাজারের রিক্সা চালক আঃ হক এর স্ত্রী।
চালক ইয়াসিন কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী এলাকার মো: আল-আমীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, ওই নারী রাস্তা পার হওয়ার সময় সামনে থেকে প্রাণঘাতী অটোরিকশা বেপরোয়া অবস্থায় তাকে আঘাত করে, এতে অটোরিকশার সামনের দিক ভেঙ্গে তছনছ হয়ে যায় এবং ওই অটোরিকশাটি তছনছ অবস্থায়ই প্রায় ১৫/১৬ ফিট দূরে চলে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় মফজ্জল হোসেন হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়, পরবর্তীতে বরিশালে পৌছানোর ২/৩ ঘন্টা চিকিৎসা শেষে মৃত্যু বরণ করেন।

দুঃখ প্রকাশ করে কাকচিড়া ইউনিয়নের সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হোসেন (আবু) বলেন, বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে কোন ধরনের প্রশিক্ষণ ছাড়া ও ছোট ছোট ছেলেদের হাতে গাড়ী তুলে দিয়ে দিন দিন দূর্ঘটনা বাড়ছে, আমাদের উচিৎ এ ধরনের অপ্রাপ্ত বয়স্ক চালক থেকে বিরত থাকা, এবং এ বিষয়ে আমাদের সকলের খুবই সচেতন হওয়া দরকার।

জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে. মেহেদী হাসান বলেন, প্রথমে আমাদেরকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি, পরবর্তীতে বরিশালে মরদেহ আটকে দিলে আমরা খবর পাই, তবে মৃতের পরিবার থেকে কোন ধরনের অভিযোগ করা হয়নি, অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews