মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

বিহঙ্গ দ্বীপসহ উপকূল সুরক্ষার দাবিতে মানববন্ধন

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৫.১৮ পিএম
  • ১৯৯ বার সংবাদটি পড়া হয়েছে

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।

বন বিভাগ আধুনিকায়নসহ জনবল বৃদ্ধি, বন ধ্বংসকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপরাধ ব্যক্তিদের হয়রানি না করা, বিহঙ্গ দ্বীপসহ উপকূল সুরক্ষার দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে বিহঙ্গ দ্বীপে পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, বিহঙ্গ দ্বীপ সুরক্ষা কমিটি এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, বিহঙ্গ দ্বীপ সুরক্ষা কমিটির সদস্য টাইগার জাকির, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, ইউপি সদস্য আল আমিন, বাদল সরদারসহ স্থানীয়রা।

এ সময় বক্তারা বলেন, বিহঙ্গ দ্বীপে ধানসি গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে কিছু বনদস্যুরা প্রতিনিয়ত কেটে বন উজাড় করছে, এছাড়াও পাথরঘাটার সবুজ বেষ্টনী ম্যানগ্রোভ বনের গাছ কেটেও উজাড় করছে। বন বিভাগ মামলা দিলেও প্রকৃত অপরাধীরা ধরা ছোয়ার বাইরে থাকে আর নির্দোষ ব্যক্তিরা হয়রানি হয়।

উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, বন হচ্ছে আমাদের উপকূলের রক্ষাকবচ। বনের কারনে আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষা হয়। কিন্তু অসাধু ব্যক্তিরা বন উজাড়ে মেতে উঠে। ফলে উপকূল যেমন হুমকির মুখে তেমনি জীববৈচিত্র্যও হুমকির মুখে।

তিনি আরও বলেন, যত বড় বন সে হিসেবে বনবিভাগের জনবল নেই। বনবিভাগের আধুনিকায়নসহ জনবল নিয়োগের এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews