মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

‘এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার’

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ২.৫০ পিএম
  • ২০৬ বার সংবাদটি পড়া হয়েছে
রুহুল কবির রিজভী।

সময় সংবাদ প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকার এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেছেন, “স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি।”

শনিবার (২৫ জানুয়ারি) আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। দরকার হলে আইন করেও পদক্ষেপ নেবে। ছাত্র-জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। সুশীল সমাজের নামে যা বলবেন যা করবেন, তা মেনে নেওয়ার সুযোগ নেই।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “লড়াই-সংগ্রাম করে টিকে আছে বিএনপি। এ কারণে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। আমাদের দল সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সোচ্চার ছিলো, এখনও আছে আগামীতেও থাকবে।”

রুহুল কবির রিজভী আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের ফসল এই অন্তর্বর্তী সরকার। তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। অথচ তাদের প্রয়োজনীয় সংস্কারে মনোযোগ নেই। কলকারখানা বন্ধ, অর্থনীতি নিম্নমুখী। জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোরপ্যাঁচের মধ্যে সরকার।”

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews