শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

‘সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই’

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ৭.৫৯ পিএম
  • ১৭৩ বার সংবাদটি পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি:
সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, “দেশবাসী আমাদের মধ্যে কোনো বিভাজন দেখতে চায় না। এ অবস্থায় আমাদের মধ্যে ঐক্যটাই হচ্ছে সবচেয়ে বড় দাবি।”

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নরসিংদীর ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জেলার জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার অপরিহার্য, যৌক্তিক সময়ে তা করা হবে। এরপর যেন জাতীয় সংসদ নির্বাচন হয়। এ অবস্থানে আমরা আছি, ছিলাম।”

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, “আমরা পরস্পরের শত্রু হয়ে গেছি, আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এ বিষয়ে সচেতনতা আছে। আমরা ফ্যাসিবাদের জন্য কোনো সুযোগ করে দিচ্ছি, এ ধরনের বিষয়ে সবাই সচেতন আছেন।”

জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আফম আব্দুস সাত্তার, নারায়ণগঞ্জ মহানগর আমীর আব্দুল জব্বার।

এ সময় জেলার বিভিন্ন ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews