শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

জামিন পেয়ে পরীমণি যা বললেন

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ৫.৩৩ পিএম
  • ১৫১ বার সংবাদটি পড়া হয়েছে
পরীমণি

সময় সংবাদ ডেস্ক :
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শামসুন্নাহার পরীমণি। জামিন শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা মিথ্যা মামলা। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তিনি এ কথা বলেন।

এদিন সকাল ১০টার দিকে পরীমণি আদালতে আসেন। তাকে দেখতে উৎসুক জনতার ভিড় লেগে যায়। ভিড় ঠেলে তিনি সাত তলার আদালত কক্ষে প্রবেশ করতেই হৈ-হুল্লোড় পরিস্থিতি তৈরি হয়। আদালত পুলিশদের সহযোগিতায় ১০টা ১০ মিনিটে আদালতে ওঠেন পরীমণি। এরপর ১০টা ১৭ মিনিটের দিকে আদালতের বিচারকাজ শুরু হয়। এর আগে এজলাসের পেছনে একটি বেঞ্চে বসে ছিলেন নায়িকা। বিচারক প্রবেশ করলে তাকে আসামিদের ডকে নেওয়া হয়। এরপর পরীমণির পক্ষে নীলাঞ্জনা রিফাত (সুরভী) জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ‘গতকাল মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। পরীমণি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জগঠন হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন। তার জামিনের প্রার্থনা করছি।’

এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ বলেন, ‘আশা করছি, সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন। কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটি জামিনযোগ্য ধারার। আসলেই জামিন পাবেন বিষয়টা এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক? এখানে অনেক সাংবাদিক আছেন। সাধারণ একটা বিষয়কে আপনারা যেভাবে উপস্থাপন করেছেন, সংবাদ পরিবেশনে আমি আপনাদের সহযোগিতা চাই।’

পরীমণির আইনজীবীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি কোর্ট অফিসার। এ বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন।’

পরে সকাল ১০টা ২৫ মিনিটে এক হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিনের আদেশ দেন আদালত।

জামিন পেয়ে আদালতের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরীমণি বলেন, ‘এটা মিথ্যা মামলা। ন্যায়বিচার প্রত্যাশা করছি।’ এরপর তার শো বন্ধের বিষয়টি ক্লিয়ার করার জন্য এক সাংবাদিক প্রশ্ন করলে বলেন, ‘আমি স্ট্যাটাসে যা বলেছি, সেটাই। এখন আর ব্যাখ্যা করতে পারবো না।’

তিনি বলেন, ‘আমার বিশ্বাস ছিল জামিন পাবো। আপনারা সাহস যুগিয়েছেন। আমি জামিন পেয়েছি। আপনাদের এত ভালবাসা নিয়ে বাড়ি ফিরছি।’

চিত্রনায়িকা পরীমনি

পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের পরীমণি বলেন, ‘আপনারা সবাই জানেন, আমি একটা মামলা করেছিলাম। এর আড়াই বছর পরে তিনি (নাসির) একটা মামলা করেন, যে মামলায় গতকাল আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।’

এই তারকা আরও বলেন, ‘এটা খুবই পরিষ্কার আমি মামলা করার ঠিক আড়াই বছর পরই একটা মামলা করা হলো আমাকে দমানোর জন্য। এই মামলাটি বিচারাধীন। আমার বিশ্বাস সঠিক বিচার পাবো। আপনারা সবাই জানেন, আমি চার বছর দ্বারে দ্বারে ঘুরে আদালতে এসেছি। এখান থেকে আশাহত হতে চাই না। আমি চাই শেষ পর্যন্ত সত্যের জয় হোক।’ এরপর পুলিশের সহযোগিতায় আদালত প্রাঙ্গণ ছাড়েন পরীমণি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews