শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

তড়িঘড়ি কোক-স্প্রাইট-ফান্টা প্রত্যাহার করে নিচ্ছে কোকাকোলা, জানা গেল কারণ

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ২.৩২ পিএম
  • ২০৩ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক:
কোক-স্প্রাইট-ফান্টাসহ নিজেদের তৈরি সব কোমল পানীয় প্রত্যাহার করে নিচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠান কোকাকোলা।

ইউরোপের সব দেশ থেকে কোক-স্প্রাইট-ফান্টাসহ নিজেদের তৈরি সব কোমল পানীয় প্রত্যাহার করে নিচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠান কোকাকোলা। বোতলজাত এসব পানীয়তে রাসায়নিক যৌগ ক্লোরেটের পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ায় ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে বলে সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে প্রতিষ্ঠানটির ইউরোপীয় ইউনিট।

ইতোমধ্যে বেলজিয়াম, নেদারল্যান্ডস, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, লুক্সেমবার্গ থেকে কোক-স্প্রাইট-ফান্টা-ট্রপিকো এবং মিনিট মেইডসহ প্রতিষ্ঠানটির প্রস্তুতকৃত সব ধরনের কোমল পানীয়ের ক্যান ও কাঁচের বোতল প্রত্যাহার করে নেয়া হয়েছে, বাকি দেশগুলোর বাজার থেকেও এসব তুলে নেয়া হচ্ছে বলে জানা গেছে।

 

এমএনসিটির ইউরোপীয় ইউনিটের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত নভেম্বর থেকেই ইউরোপে পণ্য প্রত্যাহার করা শুরু করেছে প্রতিষ্ঠানটির। কত সংখ্যক বোতল ও ক্যানজাত কোক-স্প্রাইট এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে— প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এখনও হিসাব করিনি, তবে বিপুল পরিমাণ ক্যান ও বোতলজাত পানীয় ইতোমধ্যে ফিরিয়ে আনা হয়েছে।’

ক্লোরেট একপ্রকার জীবাণুনাশক রাসায়নিক যৌগ এবং এর প্রধান উপাদান ক্লোরিন গ্যাস। পানি বিশুদ্ধকরণ এবং খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে এই যৌগটি ব্যাপকহারে ব্যবহৃত হয়। ক্লোরেট উৎপন্ন হতে পারে যখন পানি পরিশোধন এবং খাদ্য প্রক্রিয়াকরণের সময় ক্লোরিনভিত্তিক জীবাণুনাশক ব্যবহার করা হয়।

‘স্বাধীন বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, গ্রাহকদের জন্য সংশ্লিষ্ট ঝুঁকি অত্যন্ত কম,’ একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন। কোকা-কোলা জানিয়েছে যে তারা গ্রেট ব্রিটেনে কোনো গ্রাহকের অভিযোগ পায়নি এবং তারা এই বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করেছে এবং তাদের সঙ্গে সহযোগিতা চালিয়ে যাবে।

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অধিভুক্ত সংস্থা ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি (ইফসা) ২০১৫ সালে একটি গবেষণা পরিচালনা করে। এতে দেখা যায়, খাবার কিংবা পানীয় প্রস্তুতের ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রায় ক্লোরেট ব্যবহারে কোনো সমস্যা নেই, তবে খাবার- কোমল পানীয়তে নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি ক্লোরেটের উপস্থিতি থাকলে তা দীর্ঘ মেয়াদে শিশু ও অপ্রাপ্ত বয়স্কদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে।

কোকাকোলার বেলজিয়াম ইউনিটের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেলজিয়ামের অধিকাংশ দোকানের স্টোর থেকে কোক-স্প্রাইটের কাঁচের বোতল এবং ক্যান সরিয়ে ফেলা হয়েছে। বাকি দোকানগুলো থেকেও শিগগিরই সরানো হবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews