মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

ডান কাঁধে প্রচণ্ড ব্যথা, বাসা বাঁধতে পারে যে রোগ

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.২২ পিএম
  • ১৯৪ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক:
ডান কাঁধে তীব্র ব্যথা একটি বিরল উপসর্গ হলেও এটি নানা ধরনের সমস্যার লক্ষণ হতে পারে। অনেকেই মনে করেন ডান কাঁধে ব্যথা মানে ‘ফ্রোজেন শোল্ডার’ বা জমে যাওয়া কাঁধের সমস্যা, কিন্তু এমন সবসময় নয়। কখনও কখনও এ ধরনের ব্যথার পেছনে অন্য গুরুতর কারণ থাকতে পারে। যেমন, বাঁ কাঁধ বা হাতে ব্যথা যদি হৃদ্‌রোগের সংকেত হতে পারে, তেমনই ডান কাঁধের ব্যথা বা পেশিতে টান পিত্তথলিতে পাথর হওয়ার পূর্বলক্ষণও হতে পারে।

বিজ্ঞাপন

এটি একটি অবাক বিষয় হলেও সত্যি। এক গবেষণায় দেখা গেছে, একটি ছেলের ডান কাঁধে প্রচণ্ড ব্যথা শুরু হয়, এবং কাঁধের পেশি শক্ত হয়ে যায়। প্রথমে চিকিৎসকরা এটি ‘ফ্রোজেন শোল্ডার’ মনে করেছিলেন। কিন্তু পরে দেখা যায়, ছেলেটি জ্বর, বমি এবং ডায়রিয়ার সমস্যা ভুগছে। এরপর, লিভারের অসুখের সঙ্গেও সম্পর্কিত কিছু লক্ষণ ধরা পড়ে। সিটি স্ক্যানের মাধ্যমে জানা যায় যে, ছেলেটির পিত্তথলিতে পাথর হয়েছে এবং সে ‘অ্যাড্রেনোকোর্টিক্যাল কার্সিনোমা’ নামে একটি ক্যানসারে আক্রান্ত। চার মাসের মধ্যে ছেলেটি মারা যায়।

গবেষকদের মতে, পিত্তথলিতে পাথর জমার প্রথম লক্ষণ হল পেটের ডান দিকের ব্যথা যা ধীরে ধীরে ডান কাঁধ পর্যন্ত পৌঁছায়। অতিরিক্ত কোলেস্টেরল এবং বিলিরুবিনের কারণে পিত্তরস জমাট বাঁধে এবং ছোট ছোট পাথর তৈরি হয়। পাথরের সংখ্যা বাড়লে পেটব্যথা, কাঁপুনি, জ্বর, বমি এবং ডান পাঁজরের নিচে ব্যথা অনুভূত হতে পারে। এছাড়া পেশি ও অস্থিসন্ধির প্রদাহও দেখা দিতে পারে। তাই যদি ডান কাঁধে প্রচণ্ড ব্যথা কিংবা পেশিতে টান অনুভূত হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

অনিয়মিত খাদ্যাভ্যাস, হরমোনের সমস্যা, অতিরিক্ত কোলেস্টেরল, দীর্ঘ সময় না খেয়ে থাকা পিত্তথলিতে পাথর জমার কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, মহিলাদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি পুরুষদের তুলনায় অনেক বেশি। মহিলারা সাধারণত ডায়েটিং করার সময় পুষ্টিবিদের পরামর্শ নেন না, যা শরীরে পুষ্টির অভাব সৃষ্টি করতে পারে এবং পিত্তথলিতে পাথর জমার ঝুঁকি বাড়ায়।

এ ছাড়া ঋতুবন্ধের পর হরমোনের ওঠানামাও এ রোগের কারণ হতে পারে। ডায়াবেটিস ও কোলেস্টেরল কমানোর ওষুধ খেলে এ রোগের আশঙ্কা আরও বেড়ে যায়। পিত্তথলিতে পাথর জমলে জন্ডিসের মতো উপসর্গও দেখা দিতে পারে। তাই সবসময় সতর্ক থাকা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

February 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews