সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
২০ দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ রাজধানীতে মা-মেয়েকে হত্যা, ঘটনাস্থলে পুলিশ ‘২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ’ সামনে আরও কঠিন সময় আসছে: তারেক রহমান নিঃশর্ত ক্ষমা চাইলেন তর্কে জড়ানো সেই ডাক্তার জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ গ্রেপ্তার সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ডিইউজে’র সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম পুনঃনির্বাচিত গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের ৬ জন দগ্ধ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বড় সুখবর দিল মেডিকেল বোর্ড বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ফের বাড়ল ভোজ্যতেলের দাম, নেপথ্যে কারা? নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে গণভোট: প্রধান উপদেষ্টা পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন বদরুলের‘ বদকর্মে’ ডুবছে গণপূর্ত অধিদপ্তর ‎এবার ৫০ থানার ওসিকে একযোগে বদলি ১৪ দিনে ভূমিকম্পে কতবার কাঁপলো বাংলাদেশ, বড় ভূমিকম্পের শঙ্কা উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

এই ঠান্ডা-গরমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে পাঁচ সবজি

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.৫০ এএম
  • ১৩৬ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
বিদায়ের পথে শীত। ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে আবহাওয়া। এমন ঠান্ডা-গরম আবহাওয়াতেই সক্রিয় হয়ে ওঠে ইনফ্লুয়েঞ্জা, প্যারাইনফ্লুয়েঞ্জা, কোভিড থেকে শুরু করে একাধিক ভাইরাস। তাই তো এই সময় সবাইকে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

জানেন কি, এই কাজে আপনার হাতের পাঁচ হতে পারে কয়েকটি পরিচিত সবজি। কারণ এসব প্রাকৃতিক খাবারে রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজে সিদ্ধহস্ত।

তাই আর দেরি না করে এমনই পাঁচটি সবজি সম্পর্কে বিশদে জেনে নিন। তারপর ঝটপট এসব খাবারকে পাতে জায়গা করে দিতে হবে। তাতেই একাধিক রোগের ফাঁদ এড়িয়ে একদম সুস্থ-সবল জীবন কাটাতে পারবেন।

মহৌষধ ব্রকোলি

এই সবজিতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই-এর মতো উপাদান। এসব ভিটামিন রোগের ফাঁদ এড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, এতে মজুত একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার কাজে সিদ্ধহস্ত। তাই ছোট-বড় সংক্রামক রোগের ফাঁদ এড়িয়ে একদম সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে এই সবজিকে ডায়েটে জায়গা দিতেই হবে।

গাজর খেলেই মিলবে উপকার

গাজর দৃষ্টিশক্তি বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। তবে পাশাপাশি আরও নানা উপকার করে গাজর। এমনকি রোগ প্রতিরোধেও এই সবজির বড়সড় ভূমিকা রয়েছে। তাই এমন ঠান্ডা-গরম আবহাওয়ায় ভাইরাসের ফাঁদ এড়িয়ে চলতে চাইলে আপনাকে প্রতিদিনের পাতে এই সবজিকে জায়গা করে দিতেই হবে।

মুলার জুড়ি মেলা ভার

মুলার মতো উপকারী একটি সবজির থেকেও অনেকে দূরত্ব বজায় রাখেন। ফলে তারা একাধিক পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হন। তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব এই সবজিকে ডায়েটে জায়গা করে দিন। কারণ এই সবজিতে রয়েছে ভিটামিন সি-এর ভাণ্ডার। এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। তাই সুস্থ থাকতে যত দ্রুত সম্ভব এই সবজির সঙ্গে সন্ধি করে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।

সেরার সেরা বিট

অতি প্রিয় বিটে রয়েছে ভিটামিন সি-এর ভাণ্ডার। এই ভিটামিন ইমিউনিটি বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। শুধু তাই নয়, এই সবজি হলো অ্যান্টিঅক্সিডেন্টের আঁতুরঘর। এই উপাদানও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষমতা রাখে। এমনকি অক্সিডেটিভ স্ট্রেস কমানোর কাজেও এর জুড়ি মেলা ভার। তাই সুস্থ থাকতে চাইলে প্রতিদিন এই সবজি খেতেই হবে।

পাতে থাকুক পালং শাক

এই শাক হলো ভিটামিন ও খনিজের ভাণ্ডার। এমনকি এতে পর্যাপ্ত পরিমাণে ফ্লাভোনয়েডস এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। এসব উপাদান একত্রে ইমিউনিটি বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। তাই একাধিক সংক্রামক অসুখের ফাঁদ এড়াতে নিয়মিত পালং শাক খেতে ভুলবেন না যেন!

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

February 2025
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews