শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.১৭ পিএম
  • ১৮৫ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল অর্থ শয়তান। যারা শয়তান তারাই ধরা পড়বে। ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও আমরা ছাড় দিইনি। প্রথম দিনই কিন্তু পাঁচজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এক্ষেত্রে বড়-ছোট কোনো ভেদাভেদ নেই। অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে। অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানের মধ্যে আপনাদের দুইটি জিনিস খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন আছে। অন্যান্য ধর্মের উৎসবের সময় জিনিসপত্রের দাম তারা কমিয়ে দেন। কিন্তু আমাদের সময় দেখবেন রমজানের সময় হলে দাম বেড়ে যায়। দাম বাড়ানোটাকে তারা কি সোয়াব হিসেবে নেয় কি না জানি না। কিন্তু দাম বাড়ানোর সোয়াবের ভেতরে পড়ে না। এই যে তারা দাম বাড়াচ্ছে শুধু জনগণের কাছে নয়, ওপরওয়ালার কাছেও তারা দায়ী হবে।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এজন্য আপনারা প্রচার করবেন রমজানের সময় যেন জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে। আপনারা কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন। কোথাও কোনো সমস্যা হলে আপনারা যদি আগে আগে জানিয়ে দেন তাহলে আমাদের এখানে যারা সরকারি কর্মকর্তারা আছেন তারা একটা ব্যবস্থা নিতে পারবেন। আমি আশা করছি এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে, যেহেতু আমাদের ইমপোর্ট খুবই ভালো। ডাল, খেজুর, ছোলার সরবরাহ খুব ভালো। তেলেরও কোনো সমস্যা হবে না।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

February 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews