রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ডিইউজে’র সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম পুনঃনির্বাচিত গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের ৬ জন দগ্ধ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বড় সুখবর দিল মেডিকেল বোর্ড বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ফের বাড়ল ভোজ্যতেলের দাম, নেপথ্যে কারা? নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে গণভোট: প্রধান উপদেষ্টা পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন বদরুলের‘ বদকর্মে’ ডুবছে গণপূর্ত অধিদপ্তর ‎এবার ৫০ থানার ওসিকে একযোগে বদলি ১৪ দিনে ভূমিকম্পে কতবার কাঁপলো বাংলাদেশ, বড় ভূমিকম্পের শঙ্কা উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে গণপূর্তের প্রকৌশলী ইলিয়াস-আজমলসহ ১৬ জন প্রকৌশলী এখনও বহাল তবিয়তে জাল সনদধারী ১১৭২ শিক্ষক শনাক্ত খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা বামনায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি পালন রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্র সহ কিশোর গ্যাং এর ১০ সদস্য গ্রেফতার ৮ কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত সরকারি কর্মকর্তার স্ত্রী কারাগারে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধানরা

বাংলাদেশে গণ-অভ্যুত্থান বিশ্বমিডিয়া যা বলেছে

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১.১৮ পিএম
  • ১২৮ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
বাংলাদেশের গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দল।

গত বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র-জনতার ওপর শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ যে দমন-পীড়ন-হত্যাকাণ্ড চালিয়েছিল, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে দেশের গণমাধ্যমগুলোর পাশাপাশি বিশ্বমিডিয়া গুরুত্বসহকারে খবর প্রকাশ করেছে।

বিবিসি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে প্রথাগত, প্রাণঘাতী সহিংসতা চালিয়েছে, তা মানবতাবিরোধী অপরাধ হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির মানবাধিকার তদন্তকারীরা বলেছেন, গত বছর বাংলাদেশের আন্দোলন চলাকালে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। তাদের মৃত্যু প্রধানত নিরাপত্তা বাহিনীর হাতে হয়েছে।

টানা ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান।

সিএনএন

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনেও সরকারি বাহিনীর হাতে ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তারা বলেছে, জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমান, গত গ্রীষ্মে বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের বিরুদ্ধে দমন অভিযানে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

খবরে আরও বলা হয়েছে, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো ‘ক্রমবর্ধমানভাবে’ মানবাধিকার লঙ্ঘনে লিপ্ত হয়েছিল, যা মানবতাবিরোধী অপরাধ হতে পারে। এর আরও তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর।

দ্য নিউইয়র্ক টাইমস

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস শিরোনাম করেছে, বাংলাদেশে আন্দোলন দমনের ঘটনাকে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছে জাতিসংঘ।

রয়টার্স

জাতিসংঘ প্রতিবেদনের কথা উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বাংলাদেশে আন্দোলনের প্রতিক্রিয়ায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

ডয়চে ভেলে

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের বক্তব্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ভলকার তুর্ক বুধবার বলেছেন, বাংলাদেশ সরকারের সাবেক কর্মকর্তারা আন্দোলন দমনের চেষ্টা করতে গিয়ে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন, যা শেখ হাসিনার সরকারকে শেষ করে দিয়েছে।

আল-জাজিরা

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক সরকার সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংবাদমাধ্যমটি আরও লিখেছে, জাতিসংঘের তদন্তে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য বিক্ষোভকারীদের ওপর পদ্ধতিগত দমন-পীড়নের তত্ত্বাবধান করেছিলেন, যেখানে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হন।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনের কথা উল্লেখ করে বার্তা সংস্থা এপি লিখেছে, গত গ্রীষ্মে বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের বিরুদ্ধে দমন অভিযানে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জনেরও বেশি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

February 2025
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews