মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

দেশীয় অস্ত্রসহ বোরকা পরা পুরুষ আটক

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.৪৫ এএম
  • ১৫৯ বার সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে বোরকা পরা দেশীয় অস্ত্রসহ জালাল উদ্দিন (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক জালাল উদ্দিন যশোর জেলার কোতোয়ালি থানার আন্দুলপোতা গ্রামের আ. রশিদের ছেলে। তিনি যশোরের লেবুতলা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মিলন হোসেনের চাচা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে কালো রঙের বোরকা পরে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘোরাঘুরি করছিল। এ সময় তার চলাফেরায় সন্দেহ মনে হলে তাকে স্থানীয়রা আটক করে। পরে তার কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

কালীগঞ্জের বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জাকারিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোরকাপরা অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

February 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews