রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ আপিল আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

ফ্যাসিস্টের দোসর বাসস এমডি’র অপসারণ দাবি

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৭.৩৭ পিএম
  • ৩৯৪ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :

ফ্যাসিস্টের দোসর বাসস এমডি’র অপসারণ দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে।

বুধবার (৫ মার্চ) বেলা ১১ টায় বাসস কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ কর্তৃক ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিভিন্ন সংস্থায় চিঠি দিয়ে ইউনিয়নকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করা, ফ্যাসিস্ট আমলের দুর্নীতি-অনিয়ম তদন্তে অনিহা এবং ফ্যাসিবাদের দোসরদের সুরক্ষা দেয়ার প্রতিবাদ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

পূর্বঘোষিত এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি মো. শহিদুল ইসলাম। সভায় অনতিবিলম্বে মাহবুব মোর্শেদের অপসারন দাবি করে বক্তারা বলেন, বাসস এমডি’র বিগত ৬ মাসের কার্যকলাপ বর্তমান সরকারকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তারা বাসস পরিচালনায় মাহবুব মোর্শেদের অযোগ্যতা এবং ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে আঁতাতের ফলে সৃষ্ট অরাজকতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বিগত বছরগুলোয় বিভন্ন সোস্যাল মিডিয়ায় ফ্যাসিস্ট সরকারের গুণকীর্তন করে মাহবুব মোর্শেদের দেয়া স্ট্যাটাস-এর উল্লেখ করে বক্তারা বলেন, যারা ১৬ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন সেসব সাংবাদিকদের ওপর ফ্যাসিস্ট-এর সেই দোসর মাহবুব নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাসস কার্যালয়ে ত্রাস সৃষ্টিকারি এবং দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয়দানকারিকে অবিলম্বে অপসারণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়।

সমাপনী বক্তব্যে ডিইউজে সভাপতি বলেন, আগামি ১৭ মার্চের মধ্যে বাসস এমডিকে তার পদ থেকে অপসারন করে সংকটের সুরাহা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।

ডিইউজে’র কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সিনিয়র সহ-সভাপতি রফিক মুহাম্মদ, বাসস’র সাবেক ইউনিট চিপ আবুল কালাম মানিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সহ-সভাপতি গাযী আনোয়ারুল হক, সাবেক সহ-সভাপতি খন্দকার কাউসার হোসেন, বিএফইউজে’র দপ্তর সম্পাদক আবু বকর মিয়া, নির্বাহী সদস্য শাহীন হাসনাত ও আবু হানিফ, ডিইউজে’র প্রচার সম্পাদক আবুল কালাম, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য আমীর হামযা চৌধুরী, নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, এম. মোশাররফ হোসাইন, তালুকদার রুমী, ও ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল-আমিন, জসিম মেহেদী ও আবদুল হালিম।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, শাখাওয়াত মঈন চৌধুরী, জহিরুল হক রানা, কামরুজ্জামান বাবলু, মশিউর রহমান রুবেল, নোমান মোশাররফ, এস এম মিজান, সরদার মতিউর রহমান, ফয়েজ উল্লাহ মানিক, আমিনুল ইসলাম, রাসেল আহম্মেদ এবং আনিসুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

March 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews