শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

বামনায় ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবক আটক

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১২.৪২ পিএম
  • ১২৬৯ বার সংবাদটি পড়া হয়েছে
. শামিম হোসেন রাকিব(২২) ও মো. হাসান আলী(২১)।

নিজস্ব প্রতিবেদক: বরগুনার বামনায় ডাকাত সন্দেহে জনতার হাতে ২ যুবকে আটক করেছে স্থানীয়রা।
জানা গেছে, গত বুধবার(২৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলা মধ্য আমতলী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে এই দুই যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দেন স্থানীয়রা।

এই ২ যুবকে আটক করার সময় বিক্ষুব্ধ জনগন ডাকাতে ব্যবহৃত একটি পালসার মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
আটককৃত ওই দুই যুবকরা হলেন, আমতলী গ্রামের মৃত শাহজাহান খানের ছেলে মো. শামিম হোসেন রাকিব(২২) ও পূর্ব সফিপুর গ্রামের হায়দার আলীর ছেলে মো. হাসান আলী(২১)।

আজ বৃহস্পতিবার (২৭মার্চ) বামনা থানা পুলিশ এ ঘটনায় চুরির প্রস্তুতির অভিযোগ এনে একটি মামলা দায়েরের প্রক্রিয় সম্পন্ন করেছেন।

জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি সংগঠিত হয়েছে। ফলে সমগ্র উপজেলা ব্যাপী বর্তমানে ডাকাতের আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় স্থানীয়রা স্ব-উদ্যোগে নাগরিকা পাহাড়া শুরু করে।

স্থানীয়রা জানান, মধ্যআমতলী গ্রামের শহিদুল বক্স এর একটি পরিতাক্ত ঘরের ভিতর অভিযুক্ত শামিম হোসেন রাকিব ও হাসান আলী এই দুই যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সময় স্থানীয় নাগরিক পাহারায় দ্বায়িত্ব প্রাপ্তরা বিষয়টি টের পেয়ে গোপনে ওই ঘরের চারপাশ ঘিরে ফেলে। পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে বামনা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে আটককৃতদের জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে সম্প্রতি গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১৭ মার্চ বুকাবুনিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামে সঞ্জীব মিত্রের বাড়ীতে লোহার দরজার ভেঙ্গে একদল ডাকাত ঘরে প্রবেশ করে লোকজনকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি সংগঠিত করে। এঘটনার তিন দিন পরে গত শুক্রবার রাতে উপজেলা ব্যাপী বিভিন্ন মসজিদের মাইকে ডাকাত ঢুকছে মর্মে সকলকে সতর্ক করা হয়।
এই ঈদে সকলের মনে ডাকাতির আতঙ্ক বিরাজ করছে।
গ্রামবাসী জানিয়েছেন, আটককৃত ২ যুবকের বিরুদ্ধে চুরি ডাকাতিসহ নানা অপরাধের অভিযোগ থাকলেও প্রমাণের অভাবে তাদেরকে ধরা যায়নি। তাদের দলে আরো বহু লোক রয়েছে বলে জানা গেছে। এরা মাদকের টাকা সংগ্রহ করার জন্য চুরি ডাকাতি করে বেড়ায় বিভিন্ন বিভিন্ন গ্রামে।
বর্তমানে তাদের দলনেতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ফলে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এবিষয়ে বামনা থানার অফিসার ইন চার্জ মো. হারুণ অর রশিদ হাওলাদার বলেন, আমরা ডাকাতি রোধে টহল বৃদ্ধি করেছি। প্রতিটি গ্রামে নাগরিক পাহারা বসিয়েছি। আটক ওই দুই যুবকের নামে চুরির প্রস্তুতি মামলা নিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

March 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews