মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

বামনা থানায় দালালের দৌরাত্ম্য

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৯.১৫ এএম
  • ৫৬৫ বার সংবাদটি পড়া হয়েছে
বামনা

নিজস্ব প্রতিবেদক :
বরগুনা জেলার বামনা থানায় বেড়েছে দালালের দৌড়াত্ম্য। অভিযোগ রয়েছে দালাল না ধরলে পাওয়া যায় না কাঙ্ক্ষিত সেবা।এমনকি দালালের মাধ্যমে থানায় নিয়মিত সালিশ বসাচ্ছে পুলিশ।সেখানে অর্থ আত্মসাৎসহ জায়গা-জমি দখল ও দখলমুক্ত করতে বিচার করা হচ্ছে চুক্তির বিনিময়ে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, ‘তালিকা দেন- দেখি কে দালাল’। থানায় সালিশ বসানো প্রসঙ্গে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা বিচার-সালিশে তেমন আগ্রহ দেখান না। এ কারণে থানায় কিছু পারিবারিক বিরোধ মীমাংসা করা হয়।

অভিযোগ আছে, ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট কয়েকজন পুলিশ কর্মকর্তা এখনো থানায় কর্মরত। তারা পুলিশ প্রসাশনকে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চালাচ্ছেন। অভিযোগ আছে, বামনা থানার এএসআই, এসআই থেকে ইন্সপেক্টরদেরও নিজস্ব দালাল রয়েছে। দালালরা প্রতারণার মাধ্যমে বিভিন্ন বিষয় সমাধানে পার্টির সঙ্গে অর্থের চুক্তি করে পছন্দের পুলিশ কর্তাদের দিয়ে থানায় প্রায় নিয়মিত সালিশ বসাচ্ছেন। বাদী-বিবাদী উভয় পক্ষকে থানায় ডেকে ইচ্ছেমতো দেয়া হয় রায়।
এতে অনেক সময় বাদী-বিবাদী দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হন এমন অভিযোগও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, সাধারণ মানুষ থানায় সেবা নিতে অনেক সময় নিরাশ হয়ে ফিরে যান। দালাল ধরলে মেলে কাঙ্ক্ষিত সেবা। দালাল না ধরলে পুলিশও সেবা দিতে আগ্রহ দেখায় না। তথ্য মতে
একশ্রেণীর টাউট-বাটপাররা নিজেদেরকে নানা পরিচয়দান করে থানার অফিসার ইনচার্জ হতে শুরু করে দারোগা, মুন্সি এমনকি কনষ্টেবলদের সঙ্গে সখ্যতা করে থানার গোপন তথ্য ফাঁস করছে।
এসব দালালরা বিভিন্ন সময়ে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যূদের পক্ষে তদ্বির ও
চার্জশীট নরম্যাল করাসহ নানা প্রকার অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এই দালাল চক্রটি প্রতিনিয়তই থানার দূর-দূরান্ত হতে আসা বিচারপ্রার্থী নারী-পুরুষদেরকে নানাভাবে ফুসলিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করছে। প্রিতিদিন সকাল ১০ টা হতে মধ্যরাত পর্যন্ত বামনা থানা কম্পাউন্ড ও আশ পাশের চা-পানের দোকানে অবস্থান করে এ চক্রটি। তারা একের পর এক অপকর্ম চালিয়ে গেলেও রহস্যজনক কারণে থানা পুলিশ নিরব ভূমিকা পালন
করছে। এসব দালালদের সঙ্গে বামনা থানা তালিকাভূক্ত সন্ত্রাসী, কুখ্যাত মাদক ব্যবসায়ীর গোপন আঁতাত রয়েছে বলে জানা গেছে। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশী অভিযান (পুলিশ থানা থেকে বের হওয়ার আগেই) মুহুর্তের মধ্যে গোপন তথ্য জানতে পারছে অপরাধীরা। এ কারণে বামনা থানা নিরাপত্তার অভাব সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই নিরাপত্তার স্বার্থে ও অপরাধ নির্মূল করতে বামনা থানা দালালমুক্ত চান এলাকাবাসী।
এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন বামনা উপজেলার সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

April 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews