শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবি বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৯.০৬ পিএম
  • ২৭৮ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ প্রতিবেদক :
ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা-কুয়াকাটা সড়কটি ২ লেনের ও আঁকাবাকা হওয়ায় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। ঢাকা-ভাঙ্গা সড়কটি এ্যালিভেটেড হওয়ায় স্বাচ্ছন্দে যাতায়াত করা গেলেও এরপর থেকে যানবাহনের গতি কমিয়ে চলাচল করতে হয়। উপরন্তু বিপরীতমুখী যানবাহনকে সাইড দিতে গিয়ে উভয়পাশের যানবাহনকেই হুমকির মুখে পড়তে হয়।

বিষয়টি নিয়ে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির বৈঠকে ব্যাপক ও বিস্তারিত আলোচনা হয়। এসময় সমিতির সদস্যরা ক্ষোভ জানিয়ে বলেন, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কের তুলনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবহেলিত। এটিকে বৈষম্যমূলক বলে মনে করে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি।

পরে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে সমিতির সভাপতি জহিরুল হক রানা ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কটি ৬ লেনে উন্নীতকরণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকে সিদ্ধান্ত হয়। কিন্তু বর্তমানে এটি স্থগিত আছে বলে জানা গেছে। এই অবস্থায় দ্রুত সরকারি সিদ্ধান্ত পরিবর্তন করে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলে রেলসংযোগ স্থাপনের পথ সুগম হয়েছে। এই অবস্থায় দ্রুত একটি বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার দাবি জানান বিবৃতিদাতারা।

কুয়াকাটা সৈকতের ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি পায়রা বন্দর ও বিদুৎ কেন্দ্রকে আধুনিকায়নের দাবি জানিয়েছে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি। পাশাপাশি দক্ষিণাঞ্চলের নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

April 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews