মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

ঐক্য ফিরিয়ে আনতে নতুন কর্মসূচি ঘোষণা

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫, ৪.০৮ পিএম
  • ১৩৩ বার সংবাদটি পড়া হয়েছে
জুলাই ঐক্যের নেতারা,ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক,সময় সংবাদ: জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা করা এবং প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি করা। কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে সরকারের গলাটিপে ধরছে বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের নেতারা। শুক্রবার রাত ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।

এছাড়াও ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ২৫ মে রোববার বিকালে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ এবং জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে ৩০ মে পর্যন্ত সারা দেশে অনলাইন-অফলাইনে ক্যাম্পেইন কর্মসূচির ঘোষণা দেন জুলাই ঐক্যের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জুলাই ঐক্যের নেতা মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। ভারতীয় প্রক্সি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। আমরা দেখেছি বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইয়ের রক্তের ওপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্লাটফর্ম তৈরি করা হলো- তখন থেকেই জুলাই শক্তির মধ্যে ফাটল ধরল। আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাতকে আরও শক্তিশালী করতে জুলাই ঐক্য মনে করছে সরকারের উপদেষ্টা পরিষদে আমূল পরিবর্তন প্রয়োজন। যেসব সদস্য ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে- চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ভার নিতে হবে।

সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা করেন এবি জুবায়ের।

এ সময় উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক প্লাবন তারিক, ইসরাফিল ফরাজী, আব্দুল্লাহ আল মিনহাজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2026
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews