সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মোবাইল ফোন ইস্যুতে প্রবাসীদের স্পষ্ট বার্তা দিলেন আইন উপদেষ্টা ২০ দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ রাজধানীতে মা-মেয়েকে হত্যা, ঘটনাস্থলে পুলিশ ‘২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ’ সামনে আরও কঠিন সময় আসছে: তারেক রহমান নিঃশর্ত ক্ষমা চাইলেন তর্কে জড়ানো সেই ডাক্তার জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ গ্রেপ্তার সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ডিইউজে’র সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম পুনঃনির্বাচিত গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের ৬ জন দগ্ধ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বড় সুখবর দিল মেডিকেল বোর্ড বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ফের বাড়ল ভোজ্যতেলের দাম, নেপথ্যে কারা? নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে গণভোট: প্রধান উপদেষ্টা পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন বদরুলের‘ বদকর্মে’ ডুবছে গণপূর্ত অধিদপ্তর ‎এবার ৫০ থানার ওসিকে একযোগে বদলি ১৪ দিনে ভূমিকম্পে কতবার কাঁপলো বাংলাদেশ, বড় ভূমিকম্পের শঙ্কা

ত্রী-সন্তানসহ সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫, ৬.২৯ পিএম
  • ১৭৪ বার সংবাদটি পড়া হয়েছে
সাবের হোসেন চৌধুরী। ফাইল ছবি

নিউজ ডেস্ক,সময় সংবাদ: দুর্নীতির অভিযোগের মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তার স্ত্রী রেহানা চৌধুরী, দুই ছেলে হামদান হোসেন চৌধুরী ও আরাজ আলম চৌধুরী এবং দুই মেয়ে রাইমা চৌধুরী ও আলিশা বাবর চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ রোববার (২৫ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের এই সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান।

দুদকের আবেদনে বলা হয়, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থনৈতিকভাবে বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা যায়, সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে (ঢাকা এলাকা ছাড়াও দেশের অন্যান্য এলাকায়) এবং দেশের বাইরে কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ রয়েছে। সাবের হোসেন চৌধুরী এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন ও তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে জামা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

এর আগে গত বছরের ৬ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ওই বছরের ৮ অক্টোবর জামিনে কারামুক্ত হন তিনি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews