বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

চমক রেখে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণা

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫, ৬.২৮ পিএম
  • ১১৭ বার সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ দলের ফুটবলাররা। , ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ: বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের ওপর চোখ গোটা দেশের ফুটবল ভক্তদের। কারা খেলবেন, কারাই বা থাকছেন স্কোয়াডে, তা নিয়ে আগ্রহের শেষ নেই। চলছে বিশ্লেষণ। এসবের ডামাডোলে আজ বুধবার (২৮) মে দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছে চমক।

নিষেধাজ্ঞার কবলে থাকা সাদ উদ্দিনকে রাখা হয়েছে স্কোয়াডে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শমিত সোম। আছেন ফাহমিদুল ইসলামও। দলে নতুন মুখ ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত।

আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ৪ জুন প্রস্তুতি ম্যাচ হিসেবে ভুটানের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

২৬ সদস্যের স্কোয়াডটি ভুটান ও সিঙ্গাপুর দুই ম্যাচের জন্যই, জানিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি আজ বলেন, ‘বাংলাদেশের এই দলটি দুই ম্যাচের জন্যই। ভুটান ম্যাচের পর ফাইনাল স্কোয়াড দেওয়া হবে।’

বাংলাদেশ দল এই মুহূর্তে দারুণ ভারসাম্যপূর্ণ বলে মনে করেন কাবরেরা। বিশেষত, মাঝমাঠ। হামজা চৌধুরী, শমিতদের নিয়ে দলটি যথেষ্ট শক্তিশালী, এমনটাই জানান কাবরেরা।

বাংলাদেশ কোচ বলেন, ‘দক্ষিণ এশিয়ার সেরা কি না জানি না। তবে, এশিয়ান কাপের বাছাইপর্বে আমাদের গ্রুপে আমরা যথেষ্ট শক্তিশালী। খেলোয়াড়রাও দারুণ উজ্জীবিত।’

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2026
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews