বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাদিকে গুলির সময় ব্যবহৃত সেই মোটরসাইকেল নিয়ে নতুন তথ্য দিলেন কবির স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করার দুর্দান্ত উপায় হাদি এখনও সংকটাপন্ন, চিকিৎসক জানালেন আরো গুরুত্বপূর্ণ তথ্য হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি: প্রধান উপদেষ্টা কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য

আবারও বৃষ্টির আভাস,নিম্নচাপ পরিণত হতে পারে ‘গভীর নিম্নচাপে’

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৩.০১ পিএম
  • ১০৬ বার সংবাদটি পড়া হয়েছে
বৃষ্টি,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে বৃষ্টি বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে। এছাড়া উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।

বৃহস্পতিবার (২৯ মে) আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত ‘ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায়’ এ তথ্য দেয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়, নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ১১টা থেকে) খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এছাড়া অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেইসাথে ভারী বর্ষণের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। দেশের চার সমুদ্র বন্দরেও দেয়া হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত।

এছাড়াও আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এক ব্রিফিংয়ে জানান, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় অতিভারী বৃষ্টিপাত হতে পারে। সাথে থাকবে দমকা হাওয়া ও বজ্রপাত। তবে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবার কোনো সম্ভাবনা নেই।

এই আবহাওয়াবিদ আরও বলেন, সামাজিকমাধ্যমে আবহাওয়াকে কেন্দ্র করে অনেক গুজব ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছাড়া দেশবাসীকে অন্য কোনো মাধ্যম দ্বারা প্রভাবিত না হওয়ার অনুরোধও করেন তিনি।

এছাড়াও নদীবন্দরের জন্য দেয়া এক সতর্কবার্তায় বলা হয়, আজ বৃহস্পতিবার খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যান্য অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews