রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ আপিল আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫, ২.০২ এএম
  • ১৪০ বার সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ ;আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারে মোহাম্মদ হারিসের প্রথম সেঞ্চুরিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই হারে পাকিস্তানের কাছে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হলো বাংলাদেশ।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ১৯৬ রান। বড় স্কোর তাড়া করতে নেমেও ১৬ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান।

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে বাংলাদেশের। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে ব্যাট হাতে দারুণ শুরু করেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। এ দুজনের ১১০ রানের ওপেনিং জুটি ভাঙে তানজিদ তামিম ব্যক্তিগত ৪২ রানে আউট হলে। ৬৬ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। আর ১৮ বলে ২২ রান করে আউট হন অধিনায়ক লিটন দাস। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের পুঁজি পায় বাংলাদেশ।

জবাবে শুরুতেই শাহিবজাদা ফারহান আউট হলেও ৯২ রানের জুটি গড়েন সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস। আইয়ুব ৪৫ রান করে সাজঘরে ফেরেন। হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ঝড়ো ২৬ রান। শেষ পর্যন্ত ৪৫ বলে শতক হাঁকানো হারিসের অপরাজিত সেঞ্চুরিতে সহজ জয় পায় পাকিস্তান। ৮ চার ও ৭ ছয়ে ৪৬ বলে ১০৭ রানের দারুণ ইনিংস খেলেন হারিস।

বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। একটি উইকেট তানজিম সাকিবের।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews