মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

যেসব খাতে দাম কমছে

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫, ৩.৩৯ পিএম
  • ২৪১ বার সংবাদটি পড়া হয়েছে
বাজেটে ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ : জুলাই গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশে ভিন্ন বাস্তবতায় সংসদের বাইরে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এটি দেশের ৫৪তম এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।

এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে প্রাধান্য দিয়েছেন অন্তর্বর্তী সরকার। আগামী ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন ব্যয়সহ সরকারি ব্যয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় আসন্ন বাজেটের আকার কমেছে।

আজ সোমবার (২ জুন) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরমধ্যে যে সব খাতে দাম কমবে তা তুল ধরা হলো :

যে সকল খাতে দাম কমছে

পেট্রোলিয়াম

অপরিশোধিত ও পরিশোধিত উভয় ধরনের পেট্রোলিয়াম আমদানিতে শুল্ক-কর হার হ্রাস করা এবং এ সকল পণ্যের ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। তাই এসব পণ্যের দাম কমবে। এছাড়া পরিশোধিত চিনির আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এই পন্যেরও দামও কমবে।

শিল্পখাত

শিল্পখাতে প্রণোদনা প্রদানের অংশ হিসেবে সেলফ কপি পেপার উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল Kaolin Clay, ক্যালসিয়াম কার্বনেট উৎপাদনকারী শিল্পের কাঁচামাল লাইমস্টোন, শিরিষ কাগজ উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক, মুদ্রণ, প্রকাশনা ও ওষুধ শিল্পের মোড়ক হিসেবে ব্যবহৃত ডুপ্লেক্স বোর্ড, আর্ট পেপার, আর্ট কার্ড, ক্রাফট লাইনার পেপার, স্থানীয় ব্রেক প্যাড শিল্পের কাঁচামাল, ক্ষুদ্র ও মাঝারি ট্যানারির জন্য রাসায়নিক ও সংবাদপত্র শিল্পের জন্য নিউজপ্রিন্টসহ কতিপয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্ক হার হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। এই কারণে এসব পণ্যের দাম কমবে।

ঔষধ শিল্প

ক্যানসার প্রতিরোধক ওষুধসহ সকল ধরনের ওষুধশিল্পের কাঁচামাল আমদানি ও এপিআই (API-Active Pharmaceutical Ingredient) তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক-কর অব্যাহতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। তাই এই ওষুধের দাম কমবে।

কৃষি

কোল্ড স্টোরেজ স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে combined harvester তৈরির যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। পোকামাকড়, কীটনাশক ও দাগমুক্ত ফল উৎপাদনের জন্য ফ্রুট ব্যাগের আমদানিতে শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। কীটনাশক উৎপাদনের গুরুত্বপূর্ণ কাঁচামাল আমদানিতে সকল ধরনের শুল্ক কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। তাই দাম কমবে।

পরিবহণ খাত

টায়ার উৎপাদনে ব্যবহার্য উপকরণের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া, ১৬-৪০ আসন বিশিষ্ট বাস এবং ১০-১৫ আসন বিশিষ্ট মাইক্রোবাসের শুল্ক-কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। তাই পরিবহণ খাতে দাম কমবে।

বন্ড ব্যবস্থাপনার আধুনিকায়ন

বন্ড ব্যবস্থাকে সহজীকরণ ও ব্যবসাবান্ধব করার উদ্দেশ্যে ‘সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস’ও ‘ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস’ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এছাড়া, অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে সরবরাহকে “প্রচ্ছন্ন রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান”এবং “যুগপৎ প্রচ্ছন্ন ও সরাসরি রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান”এর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অধিকন্তু, বন্ডেড প্রতিষ্ঠানের এককালীন বন্ডিং ক্যাপাসিটির বিদ্যমান প্রাপ্যতা এক-তৃতীয়াংশ হতে বৃদ্ধি করে অর্ধেক করা হয়েছে। এতে রপ্তানিমুখি প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে সময় ও খরচ উভয়ই হ্রাস পাবে।

শুল্ক-কর ফাঁকি

শুল্ক-কর ফাঁকির ক্ষেত্রে বিদ্যমান জরিমানার হার হ্রাস করা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী আমদানিকৃত পণ্য চালানের মূল্য এবং শুল্ক ফাঁকির পরিমাণ ২ হাজার টাকার কম হলে শুল্ক কর বা অতিরিক্ত শুল্ক কর আরোপ করা হয় না। উভয় ক্ষেত্রেই এই সীমা ২ হাজার টাকা হতে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। প্রবাসীদের প্রেরিত উপহার সামগ্রীসহ সকল আমদানির ক্ষেত্রে আমাদানিকারকগণ এতে স্বস্তি পাবেন।

এছাড়া, বিলম্বে শুল্ক পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান সুদের হার এবং সুদ আরোপের সর্বোচ্চ সময়সীমা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। আমদানি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধান লঙ্ঘন ও কার্গো ঘোষণা দাখিলে ভুল-ত্রুটির ক্ষেত্রে আরোপযোগ্য জরিমানার হার কমানো হয়েছে।।

এছাড়া মাঠপর্যায়ের বিভিন্ন দপ্তরের কার্যপ্রক্রিয়া সহজীকরণ ও দ্রুত সেবা প্রদানের উদ্দেশ্যে আইনে কতিপয় পরিবর্তন করার প্রস্তাব করা হয়েছে।

স্বাস্থ্য, পরিবেশ ও শিশুকল্যাণ

দেশে উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে রেফারেল হাসপাতালসমূহের পাশাপাশি ৫০ শয্যার অধিক সকল হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব ই-বাইক উৎপাদনে প্রণোদনা প্রদানের লক্ষ্যে নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক এর যন্ত্রপাতি ও যন্ত্রাংশ রেয়াতি সুবিধায় আমদানি সংক্রান্ত বিদ্যমান প্রজ্ঞাপনটিকে শিল্পবান্ধব করে নতুনভাবে জারির প্রস্তাব করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews