বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জোবাইদা রহমান

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১.১২ পিএম
  • ২৬৫ বার সংবাদটি পড়া হয়েছে
ডা. জোবাইদা রহমান,,ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ : লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। ঢাকায় পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটিয়ে লন্ডনে স্বামী ও কন্যার সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন জোবাইদা রহমান।

এর আগে সকালে পরিবারের সদস্যদের কাছে বিদায় নিয়ে গুলশানের নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন ডা. জুবাইদা।
বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

লন্ডন পৌঁছে সেখানেই স্বামী তারেক রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন ডা. জোবাইদা।

গত ৬ মে থেকে ঢাকায় অবস্থানকালে বিভিন্ন ঘরোয়া ও পারিবারিক আয়োজনে সময় কাটালেও রাজনৈতিকভাবে বরাবরের মতো নীরব ছিলেন তিনি।
বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জোবাইদা রহমান। একই বছরের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) কাফরুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলায় জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। তবে গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সেই সাজা স্থগিত করা হয়।
বিজ্ঞাপন

ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে এমএসসি করেছেন। ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রথম হয়ে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার আগে ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে ডা. জোবাইদার বিয়ে হয়। তারেক রহমান ও ডা. জুবাইদা দম্পতির জায়মা রহমান নামে এক কন্যাসন্তান রয়েছে। যিনি যুক্তরাজ্যে বার-এট ল’ ডিগ্রি সম্পন্ন করেছেন এবং মা-বাবার সঙ্গে সেখানেই থাকছেন।

 

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews