শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

ঈদে নিরাপত্তা নিয়ে শতভাগ কনফিডেন্ট স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫, ২.৫৫ পিএম
  • ২১১ বার সংবাদটি পড়া হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী,ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ : রাজধানীর নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার ঢাকার নিরাপত্তা নিয়ে আমার ১০০ ভাগ কনফিডেন্ট আছি।

জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে শুক্রবার (৬ জুন) সকালে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতি বছর যেভাবে হয় এবারও একইভাবে ঈদের নামাজ হবে। আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে নিরাপত্তায় কাজ করছে। যারা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন তাদের জায়নামাজও আনতে হবে না। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে। আমাদের প্রস্তুতির কোনো অভাব নেই। সারাদেশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তারাও ছুটিতে যাননি সবার নিরাপত্তা দিতে।

ঈদের সময়ে ফাঁকা ঢাকায় কেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম কাজ করবে। তারা অলিগলিতেও কাজ কাজ করবেন। এই ক্ষেত্রে আমি আপনাদের (গণমাধ্যমকর্মী) সহযোগিতা চাই। কোনো তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় জানাবেন। অনেক সময় ছোটখাটো কিছু ঘটনা ঘটে যায়, সেটিও যেন না ঘটে এ জন্য আমরা কাজ করছি।

অনেক ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা করতে পারছেন না। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ঘটনায় যদি মামলা না নেওয়া হয় তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জানিয়ে রাখি এরই মধ্যে পাইলট প্রকল্প হিসেবে সিলেট বিভাগে অনলাইন জিডি চালু করা হয়েছে। পরবর্তী জিডি এবং মামলা যেন অনলাইনে নেওয়া যায় সেই ব্যবস্থা করছি।

মহাখালীতে যাত্রী হয়রানির তথ্য তুলে ধরায় একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এই বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টা আমার নজরে এসেছে। আমরা তদন্ত করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারাও যান, আপনাদের নজরে কিছু আসলে আমাদের জানাবেন। আপনাদের সহযোগিতা আমাদের জানাবেন। সত্যি ঘটনা আমাদের জানাবেন। সত্যি ঘটনা আপনারা তুলে ধরবেন। মিথ্যা সংবাদ প্রকাশ হলে পার্শ্ববর্তী দেশ এটার সুযোগ নেয়। তারা এটাকে ফলাও করে লিখে। আপনারা সব সময় সত্য নিউজ লেখেন।

অপরাধী গ্রেপ্তার করার কয়েকদিন পর আরও বেশি অপরাধে জড়িয়ে যায়- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটাতো আর পুলিশের হাতে না। বিষয়টা আদালতের বিষয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন, দুজন শীর্ষ সন্ত্রাসী ছাড়া পাওয়ার পর আবারও অপরাধে জড়িয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা হয়েছে। এমন যদি কেউ অবৈধ কাজে জড়িয়ে যায় তাহলে তাকেও ছাড়া হবে না। আইন সবার জন্য সমান।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews