মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আনিস আলমগীরকে আটক করেছে ডিবি সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে তদন্তের জন্য মিলেছে গুরুত্বপূর্ণ আলামত, গ্রেপ্তার আরো ৩ জন ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি

যাত্রীসহ নদীতে সিএনজি, দুই নারী নিখোঁজ

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫, ১.২১ পিএম
  • ১২৯ বার সংবাদটি পড়া হয়েছে

 নারায়ণগঞ্জ প্রতিনিধি: .নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ফেরিঘাটে সিএনজিচালিত অটোরিকশাসহ চার যাত্রী নদীতে পড়ে গেছে। এই ঘটনায় দুইজন যাত্রীকে উদ্ধার করা গেলেও এখনো দুই নারী নিখোঁজ রয়েছেন।

ঈদুল আজহার দিন শনিবার ভোর ৪টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই নারী হলেন- খালেদা বেগম (৪০) ও ফারজানা বেগম (১৯)।

উদ্ধার হওয়া দু’জন হলেন- খালেদা বেগমের ছেলে কামাল হোসেন (১৯) ও ফারজানা বেগমের স্বামী সাগর হোসেন। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চারজনই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলবাগ এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর থেকে ফেরিঘাটে জনমনে আতঙ্ক ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফিরছিলেন তারা। ভোরে বিশনন্দী ফেরিঘাটে পৌঁছে সিএনজিসহ ফেরিতে ওঠেন। ফেরি ছাড়ার দুই মিনিটের মাথায় হঠাৎ করেই সিএনজিটি নদীতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরির পাশে কোনো রেলিং বা সুরক্ষা ব্যবস্থা ছিল না। ফলে ফেরি সামান্য কাত হয়ে এমন দুর্ঘটনা ঘটছে।

ঘটনার পরপরই আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা উদ্ধার অভিযান শুরু করি। দুইজন পুরুষ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখন পর্যন্ত দুইজন নারী নিখোঁজ রয়েছেন। নদীতে পানি প্রবল হওয়ায় উদ্ধার কাজ জটিল হচ্ছে। আমরা ঢাকার ডুবুরি দলের সহায়তা নিচ্ছি।

এদিকে নিখোঁজদের স্বজনরা নদীর তীরে অপেক্ষা করছেন। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা।

দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে যান আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন। তিনি উদ্ধারকৃতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

তিনি বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। ফেরিতে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিশনন্দী ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। ফেরিতে নেই রেলিং, নেই কোনও সতর্কীকরণ চিহ্ন। ফলে মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2025
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews