মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে শিরোপা পর্তুগালের

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫, ১১.৩৮ এএম
  • ১৫৯ বার সংবাদটি পড়া হয়েছে
স্পেন পর্তুগাল,ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : আন্তর্জাতিক ফুটবলে বয়স যে শুধুই সংখ্যা, সেটা আবারও প্রমাণ করলেন ৪০ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অসাধারণ নেতৃত্ব, নুনো মেন্ডেজের দুর্দান্ত পারফরম্যান্স আর দিয়েগো কস্তার নায়কোচিত গোলকিপিংয়ে ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগের শিরোপা ঘরে তুলল পর্তুগাল।

রোববার (৮ জুন) দিবাগত রাতে জার্মানির মিউনিখের আলিয়্যাঞ্জ অ্যারেনায় উত্তেজনায় ঠাসা ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে সমতা থাকে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৫-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পর্তুগাল।

ম্যাচের প্রথমার্ধে স্পেনের আধিপত্যে ২১ মিনিটে গোল করেন মার্টিন জুবিমেন্দি। তবে মাত্র ৫ মিনিট পরেই নুনো মেন্ডেজ দুর্দান্ত এক শটে ম্যাচে সমতা ফেরান। বিরতিতে যাওয়ার আগেই মিকেল ওয়ারিয়াজাবাল আবারো স্পেনকে এগিয়ে নেন। বিরতি থেকে ফিরে ৬০তম মিনিটে রোনালদো দেখান তার ক্লাস, নুনো মেন্ডেজের ক্রসে জোরালো হেডে ফেরান ম্যাচে সমতা।

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়তেও ম্যাচের স্কোর সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে থেকে পর্তুগালের হয়ে গঞ্জালো রামোস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্ডেজ এবং রুবেন নেভেস নিজেদের শট সফলভাবে নেন। স্পেনও শুরুতে সফল থাকলেও দিয়েগো কস্তা দারুণ সেভে আলভারো মোরাতার শট ঠেকিয়ে দেন। শেষ শটে নেভেস নিশ্চিত করেন পর্তুগালের বিজয়।

২০১৯ সালের পর আবারো নেশনস লিগের ট্রফি জিতল পর্তুগাল। ম্যাচ শেষে রোনালদোর প্রশংসায় ভাসেন কোচ রবার্তো মার্টিনেজও, যিনি ম্যাচে সঠিক সময়ে সঠিক পরিবর্তনে মোড় ঘুরিয়ে দেন।

এই ম্যাচ শুধু আরেকটি শিরোপা নয়, রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি মাইলফলক। বয়সের বাধা পেরিয়ে আজও তিনি দলের ভরসা। আর ফুটবল বিশ্ব পেল আরেকটি নাটকীয় ফাইনালের স্মৃতি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews