বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

প্রধান উপদেষ্টার বিষয়ে বিএনপির অবস্থান বদল

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৪.১৯ পিএম
  • ১৫৪ বার সংবাদটি পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা ড. ইউনূস,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিষয়ে বিএনপি কঠোর অবস্থান নিলেও সেই অবস্থান থেকে সরে এসেছে দলটি।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সংঘাতে না যাওয়ার জন্য দলটির সিনিয়র নেতাদের পরামর্শ দিয়েছেন।

গত শনিবার (৭ জুন) ঈদের দিন রাতে স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এই পরামর্শ দেন।

বিএনপি চেয়ারপারসন নেতাদের বলেন, ‘সরকারের সঙ্গে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই।’
পল্টিবাজ ছাত্রলীগ নেতা এখন ছাত্রদলে!

সূত্রের দাবি, বিএনপি চেয়ারপারসনের এই পরামর্শের পর সোমবার (৯ জুন) রাতে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়। এই বৈঠকে খালেদা জিয়ার মতামতের ওপর বিশদ আলোচনা করা হয়। এ বিষয়ে আলোচনার পর কঠোর অবস্থান থেকে সরে আসার পাশাপাশি ড. ইউনূসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়টিও নিয়ে আলোচনা হয়।

সূত্র জানায়, লন্ডনে আগামী শুক্রবার (১৩ জুন) ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হওয়ার কথা রয়েছে। লন্ডনের ডরচেষ্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ বৈঠকটি নির্ধারণ করা হয়।

ঈদের আগের দিন ৬ জুন সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে।’

এর পরপরই ওই রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকে আলোচনার পর কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি।

দলটি বলছে, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে আবহাওয়ার সংকট থাকবে। এ ছাড়া রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে, যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। তাছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কেন সম্ভব নয়, এর কোনো সুনির্দিষ্ট কারণ প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা হয়নি।

এরপর রাজনৈতিক অঙ্গনে পক্ষে-বিপক্ষে আলোচনা সমালোচনা তৈরি হয়। এমন পরিস্থিতির মধ্যে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় আলোচনার মাধ্যমে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হয়। এবং তারেক রহমানও এই বৈঠকের বিষয়ে সম্মতি জানায়। এরপরই সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে নির্ধারণ করা হয়।

ধারণা করা হচ্ছে, আগের কঠোর অবস্থান থেকে সরে এসেছে বিএনপি।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের এই বৈঠককে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা এবং বিরোধী দলের একজন শীর্ষ নেতার মধ্যে এই ধরনের উচ্চপর্যায়ের আলোচনা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

এই আলোচনার ফলাফল দেশের রাজনৈতিক অস্থিরতা কমাতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত করতে সহায়ক হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে সোমবার (৯ জুন) সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

সফরকালে সময় বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা।

এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

পাশাপাশি প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন।

আগামী ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews