শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

মুশফিক-শান্তর জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৯২

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৩.৩৩ এএম
  • ২১০ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক, সময় সংবাদ :মুশফিকুর রহিম আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অপরাজিত সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিন শেষে ৯০ ওভারে তিন উইকেটে ২৯২ রান তুলেছে বাংলাদেশ।

অধিনায়ক নাজমুল হাসান শান্ত তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক ঝুলিতে ভরেন। ১৪টি চার আর এক ছক্কায় তিনি অপরাজিত ১৩৬ রানে। আর পাঁচ বাউন্ডারিতে ১০৫ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এই গল মাঠেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। আজ তুলে নিলেন ক্যারিয়ারের ১২তম শতক।

তবে দিনের শুরুটা সফরকারীদের জন্য সহজ ছিল না। টস জিতে ব্যাটংয়ে নেমে প্রথম সেশনে মাত্র ৪৫ রানে হারিয়ে বসে তিনটি উইকেট। সেখান থেকেই হাল ধরেন মুশফিক ও শান্ত।

এর আগে দুই ওপেনার সাদমান ইসলাম আর এনামুল হক বিজয় বাংলাদেশে ইনিংস শুরু করেন। ১০ বল খেলে রানের খাতা খুলতে পারেননি বিজয়। আসিথা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

সেট হয়ে আউট হন আরেক ওপেনার সাদমান ইসলাম। ৫০ বলে ১৪ রানে তার ইনিংস। উইকেট পান থারিন্ডু রত্নানায়েকে। আত্মবিশ্বাসের লেলতে থাকা মুমিনুল হক ২৯ রানে রত্নানায়েকের দ্বিতীয় শিকার হন।

৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বসা বিপর্যস্ত বাংলাদেশকে সেখান থেকে তুলে আনেন শান্ত আর মুশফিকের জুটি। তাদের অপরাজিত জুটিতে বাংলাদেশ ইনিংসে যোগ হয় ২৪৭ রান।

প্রায় দেড় বছর পর সেঞ্চুরির দেখা পান বাংলাদেশ অধিনায়ক। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন শান্ত।

এরপর সেঞ্চুরি হাঁকান মুশফিকও। প্রায় দশ মাস পর ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরিটি ঝুলিতে ভরেন অভিজ্ঞ এই ব্যাটার।

শ্রীলঙ্কার অভিষিক্ত স্পিনার থারিন্দু রাত্নায়াকে ২টি ও পেসার আসিথা ফার্নান্দো ১টি উইকেট নেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews