বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাদিকে গুলির সময় ব্যবহৃত সেই মোটরসাইকেল নিয়ে নতুন তথ্য দিলেন কবির স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করার দুর্দান্ত উপায় হাদি এখনও সংকটাপন্ন, চিকিৎসক জানালেন আরো গুরুত্বপূর্ণ তথ্য হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি: প্রধান উপদেষ্টা কাভার্ড ভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা নি/হত নারায়ণগঞ্জের মামুন এন্ড ব্রাদার্স সিন্ডিকেটের হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস আজ ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে : তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন সিঙ্গাপুরে পাঠানো হলো ওসমান হাদিকে কোন সীমান্ত দিয়ে কিভাবে পালাল হামলাকারী, জানা গেল সকল তথ্য হাদিকে হত্যাচেষ্টা: ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হামলাকারী ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন নরসিংদীতে মামা-ভাগ্নীর বিয়ে, নিজের ছেলে উকিল শ্বশুর ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ ৩ জন আটক ফয়সালের সাথে একটি বড় দলের নেতাদের সম্পৃক্ততা, পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য

স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ, শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮ রান

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫, ২.০২ এএম
  • ১৮৩ বার সংবাদটি পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক সময় সংবাদ : আগের দিন লোয়ার অর্ডার ব্যাটাররা যে হতাশার জন্ম দিয়েছিল। আজ বৃহস্পতিবার (১৯ জুন) বোলাররা যেন সেটাকেই টেনে নিয়ে গেলেন। তাইজুল-নাহিদদের নির্বিষ বোলিং কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি লঙ্কান ব্যাটারদের। টাইগার বোলারদের বড় আক্ষেপের নাম ছিল পাথুম নিশাঙ্কা। দিনের প্রায় পুরোটা সময় শান্ত বাহিনীকে হতাশ করেছেন তিনি। গলের উইকেটে ‘রাজত্ব’ করেই তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।

তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেটে ৩৬৮ রান তুলেছে শ্রীলঙ্কা। এখনো তারা পিছিয়ে ১২৭ রানে। ১৭ রানে অপরাজিত আছেন কামিন্দু মেন্ডিস। আর ১৭ রানে অপরাজিত ধনাঞ্জয়া ডি সিলভা।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল লঙ্কানরা। তবে সেই জুটিকে ভয়ঙ্কর হওয়ার আগেই ভেঙ্গে দেন তাইজুল ইসলাম। ফিরতি ক্যাচে ফেরত পাঠান লাহিরু উদারাকে। ফেরার আগে ৩৪ বলে ২৯ রান করেন তিনি।

এরপর বাংলাদেশকে দ্বিতীয় উইকেট পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। দিনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা দ্বিতীয় উইকেটে ১৫৭ রানের জুটি গড়েন।

মধ্যাহ্ন বিরতির পরে চান্দিমালকে ফিরিয়ে সেই জুটি ভাঙ্গেন নাঈম হাসান। অভিজ্ঞ এই ব্যাটারকে ফেরান সাদমানের ক্যাচ বানিয়ে। হাফসেঞ্চুরি তুলে নিয়ে চান্দিমাল বিদায় নেন ৫৪ রান করে।

এরপর উইকেট আসেন বিদায়ী টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনিও বেশ খানিকটা সময় সঙ্গ দেন নিশাঙ্কাকে। তৃতীয় উইকেটে তারা জুটি গড়েন ৮৯ রানের। মুমিনুল এসে ভাঙেন সেই জুটি। ম্যাথুসকে লিটনের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এর আগে ৬৯ বলে ৩৯ রান করেন তিনি।

বাকিদের যাওয়ার ভিড়ে এতোসময় একপ্রান্ত আগলে রেখেছিলেন নিশাঙ্কা। বাংলাদেশের হতাশা বাড়িয়ে ডাবল সেঞ্চুরির কাছে চলে গিয়েছিলেন তিনি। তবে শেষ বিকেলে নিশাঙ্কাকে ফিরিয়ে বাংলাদেশকে কিছুটা স্বস্তি এনে দেন হাসান মাহমুদ। ১৮৭ রান করা লঙ্কান ওপেনারকে আক্ষেপ নিয়ে ফেরান তিনি। নিশাঙ্কার ২৫৬ বলের ইনিংসটি সাজানো ছিল ২৩ চার আর এক ছক্কায়।

এরপরে অবশ্য আর কোনো উইকেট পড়তে দেননি মেন্ডিস আর অধিনায়ক ধনাঞ্জয়া। পঞ্চম উইকেটে ৩৭ রানের জুটি গড়ে তৃতীয় দিন পার করে দেন তারা। ৫৬ বলে ৩৭ রানে মেন্ডিস আর ২৬ বলে ১৭ রানে অপরাজিত ধনাঞ্জয়া।

আগামীকাল শুক্রবার নতুন দিনের খেলা শুরু করবেন তারা। চতুর্থদিন বাংলাদেশের লক্ষ্য থাকবে যত দ্রুত লঙ্কানদের গুটিয়ে দেওয়া যায়।

Advertisement

এর আগে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ১৬ বল। শেষ ব্যাটার হিসেবে আসিথা ফার্নান্দোর বলে উইকেটের পেছনে কুশল মেন্ডিসকে ক্যাচ দেন নাহিদ রানা। নামের পাশে তিনি যোগ করতে পারেননি কোনো রান।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৯০.২ ওভার ৪৯৫

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৯৩ ওভার ৩৬৭/৪ (নিশাঙ্কা ১৮৭, উদারা ২৯, চান্দিমাল ৫৪, ম্যাথুস ৩৯, মেন্ডিস ৩৭*, ধনাঞ্জায়া ১৭*; হাসান মাহমুদ ১২-২-৪৯-১, নাহিদ রানা ১৬-০-৮০-০, তাইজুল ৩৪-৩-১২৬-১, নাঈম ২৫-০-৮৬-১, মুমিনুল ৬-০-২৪-১)

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2025
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews