শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের শেষ দিন আজ

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫, ৪.১২ পিএম
  • ৩০১ বার সংবাদটি পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ :জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করার সময়সীমা আজ রবিবার (২২ জুন) শেষ হচ্ছে। আগ্রহী রাজনৈতিক দলগুলো আজকের মধ্যেই তাদের আবেদনপত্র জমা দিতে পারবে। সময়সীমা শেষ হয়ে গেলে আর কোনো আবেদন গ্রহণ করবে না ইসি।

আবেদনের সময় শেষ হওয়ার পর শুরু হবে জমা পড়া আবেদনপত্রগুলোর প্রাথমিক যাচাই–বাছাই।

বর্তমান আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দলকে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। তবে নিবন্ধনের জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। গণ–অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এই শর্তগুলো কিছুটা সহজ করার সুপারিশ করলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে আগের আইন অনুযায়ীই নতুন দলগুলোর নিবন্ধনের আবেদন নিতে শুরু করেছে ইসি।

ইসি গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে। শুরুতে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২০ এপ্রিল পর্যন্ত। পরে বিভিন্ন দলের অনুরোধে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়।

জানা গেছে, অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ নিবন্ধনের জন্য আবেদন করবে।

ইসি সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল পর্যন্ত ৬৫টি দল নিবন্ধনের জন্য আবেদন জমা দেয়। এরপর আরও ৪৬টি দল সময় বাড়ানোর আবেদন জানিয়ে চিঠি দেয়। সময়সীমা বাড়ানোর পর আরও বেশ কিছু দল আবেদন করেছে। তবে এখন পর্যন্ত মোট কতটি দল আবেদন করেছে, তার চূড়ান্ত হিসাব ইসি প্রকাশ করেনি।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল আছে ৫০টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। নতুন নিবন্ধনের জন্য আবেদন করা বেশির ভাগ দলই নামসর্বস্ব বলে ধারণা করা হচ্ছে।

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ৮১টি দল প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে। শেষ পর্যন্ত নামসর্বস্ব দুটি দল নিবন্ধন পেয়েছিল।

নিবন্ধনের শর্তসমূহ

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, তার মধ্যে উল্লেখযোগ্য:

কেন্দ্রীয় কমিটিসহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।
অন্তত এক–তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কার্যালয় থাকতে হবে।
অন্তত ১০০টি উপজেলা বা মহানগর থানায় অফিস থাকতে হবে।
প্রতিটি অফিসে ন্যূনতম ২০০ জন ভোটার তালিকাভুক্ত থাকতে হবে।
দলের গঠনতন্ত্রে সদস্য নির্বাচন, কমিটিতে ৩৩% নারী সদস্য নিশ্চিতকরণ (২০৩০ সালের মধ্যে) ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে।
শিক্ষক-শিক্ষার্থী, শ্রমিক বা অন্য কোনো পেশাভিত্তিক অঙ্গসংগঠন না থাকা।
যাচাই–বাছাই প্রক্রিয়া

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা দলগুলোর কাগজপত্র প্রথমে যাচাই–বাছাই করা হয়। আবেদনটি আইন ও বিধিমালা অনুযায়ী না হলে তা বাতিল করা হয়। প্রাথমিক যাচাইয়ে টিকে যাওয়া দলগুলোর মাঠপর্যায়ের কার্যক্রম খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সরেজমিন তদন্ত করেন। এরপর চূড়ান্ত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হয় এবং কমিশনের অনুমোদনের ভিত্তিতে নিবন্ধন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews