রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

শেখ হাসিনা, সাবেক সিইসি ও আইজিপিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫, ৪.২৫ পিএম
  • ২১৮ বার সংবাদটি পড়া হয়েছে
শেখ হাসিনা,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : ঢাকা: শেখ হাসিনাসহ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও আইজিপিসহ ২৪ জনের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করেছে বিএনপি।

রোববার (২২ জুন) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান মামলার আবেদনে করলে দুপুরে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।

শেরে বাংলা নগর থানার (ওসি) ইমাউল হক সারাবাংলাকে বলেন, ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদনে করা হয়েছিল। দুপুরে আমরা সেটি মামলা হিসেবে গ্রহণ করেছি। আসামিদের বিরুদ্ধে দ্রুততর সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মামলার আবেদনে অভিযুক্ত আসামিরা হলেন – শেখ হাসিনা, ২০১৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনরত প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ, তৎকালীন নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক, তৎকালীন নির্বাচন কমিশনার আবু হানিফ, তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসর) জাবেদ আলী, তৎকালীন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, সাবেক স্বরষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার।

২০১৮ সালের নির্বাচনে দায়িত্বপালন করা তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নুরুল হুদা, তৎকালীন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, তৎকালীন নির্বাচন কমিশনার কবিতা খানম, তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন। এছাড়াও জাবেদ পাটোয়ারী (তৎকালীন পুলিশের সাবেক আইজিপি), আসামি বেনজির আহমেদ (তৎকালীন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার, সাবেক বিজি র‍্যাব ও সাবেক আইজিপি), সাবেক আইজিপি এ.কে.এম শহীদুল হক, সাবেক এসবি প্রধান আসামী মো: মনিরুল ইসলাম, সাবেক ডিজিএফআই প্রধান নাম অজ্ঞাত, সাবেক এনএসআই প্রধান অজ্ঞাত এবং সাবেক ঢাকা রেঞ্চের ডিআইজি সৈয়দ নুরুল আলম।

২০২৪ সালের নির্বাচনে দায়িত্বপালন করা তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর আহসান হাবিব, তৎকালীন নির্বাচন কমিশনার আলমগীর হোসেন, তৎকালীন নির্বাচন কমিশনার আনিছুর রহমান সহ তৎকালীন নির্বাচন সচিব অজ্ঞাত।

এদিকে, মামলার আবেদন করার পর বিএনপি নেতা সালাহউদ্দিন খান সাংবাদিকদের বলেন, পতিত সরকারের সময়ে ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার সাথে সাথে সারা দেশে বিএনপি সহ বিভিন্ন দল ও কোটি কোটি জনগণ ঐ নির্বাচন প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ ভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে।সারা দেশে মিথ্যা গায়েবী মামলা, অপহরণ, গুম, খুন ও মিথ্যা মামলায় লক্ষ লক্ষ নেতা-কর্মীদের কিছু অতি উৎসাহী আইন শৃঙ্খলা বাহিনীদের দ্বারা গ্রেফতার শুরু করে। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের দ্বারা সারা দেশে পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে শহরে বিএনপি সহ অন্যান্য দলের উপর নির্যাতন শুরু করে এতে অনেক কর্মী নিহত হয় ও গুরুতর আহত হয়। এমনকি অন্যান্য নির্বাচনেও তারা একই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং বিএনপিসহ অন্যান্য দলের ওপর প্রতিহিংসার রাজনীতি করেছে।

তিনি বলেন, উল্লেখিত তৎকালীন প্রধান নির্বাচন কমিশনাররাসহ নির্বাচন কমিশনাররা সংবিধান লঙ্ঘন করে ও নির্বাচন আচরন বিধি লঙ্ঘন করে যোগসাজশ করে অবৈধভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়। উল্লেখিত আসামীরা যা আইনত দণ্ডনীয় অপরাধ ও নির্বাচন আচরন বিধি লঙ্ঘন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews