শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

পেশাদারিত্ব-সততা ও জনসেবায় অনন্য দৃষ্টান্ত ওসি বুলবুল ইসলাম

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৩.৪৯ এএম
  • ১৮৬০ বার সংবাদটি পড়া হয়েছে
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম,ছবি সময় সংবাদ

নিজস্ব প্রতিবেদক,সময় সংবাদ: বাংলাদেশ পুলিশে কিছু উজ্জ্বল নাম সময়ের সঙ্গে সঙ্গে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে- গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম তেমনই একজন।

২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জনসেবা, আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। দায়িত্বশীলতা, সততা ও সাহসিকতায় তার নেতৃত্ব গোবিন্দগঞ্জবাসীর মনে আস্থার জায়গা তৈরি করেছে। কার্যকর পদক্ষেপ হিসেবে অপরাধ দমন ও জনসেবায় রেখেছেন প্রশংসনীয় ভূমিকা।

ওসি বুলবুল ইসলাম একজন দৃঢ়চেতা, নীতিনিষ্ঠ ও পেশাদার পুলিশ কর্মকর্তা। দীর্ঘ পুলিশিং জীবনে তিনি ওসি (তদন্ত), ওসি (ডিবি) সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। প্রতিটি কর্মস্থলে তিনি যে পেশাদারিত্ব দেখিয়েছেন, তা তাকে করেছে আলাদা ও মর্যাদাপূর্ণ। গোবিন্দগঞ্জ থানায় যোগদানের পর তিনি শুরু থেকেই নতুন ধারা প্রতিষ্ঠায় কাজ করেন। থানার কার্যক্রমে আনেন শৃঙ্খলা, স্বচ্ছতা ও গতিশীলতা। জনগণ যেন দ্রুত ও কার্যকর সেবা পায়, তা নিশ্চিত করতে তিনি গ্রহণ করেন বিভিন্ন উদ্ভাবনী পদক্ষেপ। তার প্রশাসনিক দক্ষতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও অপরাধ দমনে সাহসিকতা তাকে জনগণের আস্থাভাজন করে তুলেছে। থানার কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা ও জনবান্ধবতা নিশ্চিত করেছেন তিনি।

বিশেষ করে ৫ আগস্টের পর গোবিন্দগঞ্জের যে কোনো উত্তপ্ত পরিস্থিতি দক্ষ হাতে সামাল দিয়েছেন তিনি। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে নজরদারি বাড়ানো, গ্যাং কালচার, মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে কঠোর অভিযান পরিচালনা করা—সবই তার দূরদর্শী নেতৃত্বের নিদর্শন। নিয়মিত টহল, চেকপোস্ট এবং গোপন গোয়েন্দা নজরদারি তার অপরাধবিরোধী কৌশলকে করেছে আরও কার্যকর।

ওসি বুলবুল ইসলাম কেবল একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা নন, তিনি জনগণের আস্থাভাজন। থানায় আগত প্রত্যেক মানুষ তার আন্তরিকতা ও সম্মানের আচরণে অভিভূত। তিনি সবসময় থানার দরজা জনগণের জন্য উন্মুক্ত রেখে তাদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করেন। এজন্য তিনি সাধারণ মানুষের পাশাপাশি সহকর্মীদের কাছেও অত্যন্ত শ্রদ্ধার পাত্র। নেতৃত্বের ক্ষেত্রে তিনি কঠোর হলেও ন্যায়পরায়ণ। দুর্নীতি ও অসাধুতার বিরুদ্ধে তার অবস্থান অসহিষ্ণু। নিজ টিমকে তিনি সবসময় নীতিনিষ্ঠ থাকার নির্দেশনা দেন। সাহসিকতার দৃষ্টান্ত হিসেবে তিনি একাধিকবার জীবন ঝুঁকি নিয়ে সন্ত্রাস ও অপরাধ দমনে সরাসরি অভিযানে নেতৃত্ব দিয়েছেন এবং বড় বড় অপরাধী চক্রকে আইনের আওতায় এনেছেন।

বর্তমান সময়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে ওসি বুলবুল ইসলাম এই আস্থার সংকটে এক আশাবাদী ব্যতিক্রম। তার সততা, দায়িত্ববোধ ও সাহসিকতা সাধারণ জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে নতুন করে আস্থা তৈরি করেছে। তিনি প্রমাণ করেছেন—একজন পেশাদার পুলিশ কর্মকর্তা জনসেবাকে হৃদয়ে ধারণ করলে একটি থানা হয়ে উঠতে পারে মানুষের নিরাপত্তার আশ্রয়স্থল। তাই তার নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানা শুধু প্রশাসনিক কাঠামো নয়, বরং এক মানবিক ও কার্যকর সেবাকেন্দ্রে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews