রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ আপিল আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ !

দ্বিতীয় টেস্টে বাজে শুরু বাংলাদেশের

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২.০২ এএম
  • ১৩৩ বার সংবাদটি পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ :প্রথম টেস্টের দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলেছে। তবে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস গল থেকে কলম্বো পর্যন্ত সেই ফর্ম ধরে রাখতে পারেননি। প্রথম দিনের প্রথম সেশনেই সফরকারীরা ২ উইকেট হারিয়ে ফেলে। দ্বিতীয় সেশনে সাজঘরে ফিরেছেন তিন ব্যাটার। আর শেষ সেশনে আরো তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। টাইগারদের এমন বাজে ব্যাটিংয়ে প্রথম দিনশেষে ম্যাচে কিছুটা হলেও এগিয়ে লঙ্কানরা।

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ৭১ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২০ রান করেছে বাংলাদেশ। ৯ রান নিয়ে উইকেটেছে আছেন তাইজুল ইসলাম। তার সঙ্গী ৫ রান করা এবাদত হোসেন।

গলে দুই ইনিংসে ব্যর্থ ছিলেন এনামুল হক বিজয়। তবুও এই ওপেনারকে কলম্বোতে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে এবারও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলেন না তিনি। ইনিংস ওপেন করতে নেমে নতুন বলে নিজের সঙ্গেই লড়াই করেছেন। ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। আভিশকা ফার্নান্দোর বলে ইনসাইড এজে বোল্ড হয়েছেন।

তিনে নেমে শুরুর সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছেন মুমিনুল হক। অভিজ্ঞ এই ব্যাটার কঠিন সময় পেরিয়ে উইকেটে থিতুও হয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারলেন না। ৩৯ বলে ২১ রান এসেছে তার ব্যাট থেকে।

গলের শেষ ইনিংসে যেখানে শেষ করেছিলেন, এবার যেন সেখান থেকেই শুরু করেছিলেন সাদমান ইসলাম। দারুণ ব্যাটিংয়ে ফিফটির পথেই ছিলেন। তবে ফিরেছেন ফিফটি না পাওয়ার হতাশা সঙ্গী করে। ৯৩ বলে ৪৬ রান করেছেন এই ওপেনার।

সাদমান ফেরার পর বাড়তি দায়িত্ব ছিল শান্তর কাঁধে। কিন্তু অধিনায়ক উল্টো নিজের উইকেট দিয়ে দলের ওপর চাপ বাড়ান। উইকেটের পেছনে ধরা পড়ার আগে ৩১ বলে ৮ রান করেছেন তিনি।

৭৬ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছে তখন দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন লিটন ও মুশফিক। উইকেটে থিতু হওয়ার পর গিয়ার পরিবর্তন করেন লিটন। খোলস ছেড়ে বেরিয়ে এসে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। আর তাতে হিতে বিরপরীত হলো! সোনাল ধিনুসার করা অফ স্টাম্পের বাইরের বল টার্ন করে ভেতরে ঢোকার সময় লেইট কাট করতে যান লিটন, তাতে ব্যাটের কানায় লেগে বল চলে উইকেটকিপারের গ্লাভসে। সাজঘরে ফেরার আগে ৫৬ বলে ৩৪ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটার। আর লিটনের বিদায়ে ভাঙে ৬৭ রানের পঞ্চম উইকেট জুটি।

লিটনের পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। ৩৫ রান করে ফিরেছেন তিনি। ত্রিশের ঘরে আটকেছেন বাংলাদেশের আরো এক ব্যাটার। সাতে নামা মেহেদি মিরাজও ভালো শুরু পেয়েছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ৪২ বলে করেছেন ৩১ রান।

নাঈম হাসান উইকেটে এসে বেশ সতর্ক ছিলেন। তার ব্যাটিং বেশ ইতিবাচক ছিল। তবে দিনের একেবারে শেষ দিকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি। তার আগে ৫১ বলে ২৫ রান করেছেন। এরপর দিনের বাকিটা সময় বিরাপদেই কাটিয়েছেন তাইজুল ও এবাদত।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews