মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের দল পাঠাবে ইইউ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল ঘোষণা, সবশেষ যা জানা গেল চীনের পথে থাকা তেল ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, নতুন মোড় বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে হাদি হত্যা : আসামি ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাব ফ্রিজ হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

কুমিল্লায় ঘরে ঢুকে ধর্ষণ: ২৪ ঘণ্টার মধ্যে ভিডিও সরাতে নির্দেশ

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫, ৭.২১ পিএম
  • ১০৩ বার সংবাদটি পড়া হয়েছে
হাইকোর্ট, ফাইল ছবি

নিউজ ডেস্ক,সময় সংবাদ-ঢাকা: কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে ধর্ষণের শিকার নারীর নির্যাতনের ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন এ ঘটনায় রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নুরুন্নবী। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

আদালতে রিটের পক্ষে রিটকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
বিজ্ঞাপন

সাংবাদিকদের আইনজীবী নুরুন্নবী বলেন, ‘কুমিল্লার আলোচিত এ ঘটনা নিয়ে আমি হাইকোর্টে রিট করি। আদালত আগামী ১৫ দিনের মধ্যে এ মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। অর্থাৎ ১৪ জুলাই মামলাটির অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া ওই নারীকে নির্যাতনের যত ভিডিও-ছবি রয়েছে, তা ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত ও চিকিৎসা দিতে বলা হয়।’

এদিকে, এ ঘটনায় গত ২৭ জুন দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। এরই মধ্যে মূলহোতা ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও কয়েকজন। তাদের সকলের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

June 2026
T F S S M T W
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews